,

জলবায়ু খাতে বাংলাদেশকে ২০০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

kimবিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে দুই’শ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।
মঙ্গলবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ আশ্বাস দেন তিনি। এর আগে শিশু পুষ্টি ও নারীর কর্মসংস্থান খাতে এক’শ কোটি ডলার ঋণ সহায়তার ঘোষণা দেন জিম ইয়ং কিম।
প্রেস ব্রিফিংয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের উন্নয়নে আগের মতো পাশে থাকার। তিনি বলেন, ‘বাংলাদেশে যেন প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ে, সে জন্য বিনিয়োগ করবে বিশ্বব্যাংক। এ ছাড়া বাংলাদেশে ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের নীতি আগের মতোই থাকবে।
পদ্মা সেতুর ব্যাপারে জিম ইয়ং বলন, ‘বিশ্বব্যাংক মনে করে, যেকোনও প্রকল্প দুর্নীতিমুক্ত হওয়া উচিত। পদ্মা সেতুর প্রকল্পে দুর্নীতির প্রমাণ পেলে বিশ্বব্যাংক বিষয়টি আমলে নেবে।
এর আগের দিন (সোমবার) জিম ইয়ং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি বলেন, বিশ্বব্যাংক আগামী দুই বছরে বাংলাদেশকে অতিরিক্ত একশ কোটি ডলার ঋণ সহায়তা দেবে। এই অর্থ ব্যয় হবে শিশু পুষ্টি ও নারীর কর্মসংস্থান খাতে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে