বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাদিজার শরীরে ১০ কোপের চিহ্ন

 

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কলেজ ছাত্রী খাদিজাকে যখন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়, তখন তার দেহে ধারালো অস্ত্রের ১০টি আঘাত ছিল। এরমধ্যে মধ্যে পাঁচটি ছিল খুবই গুরুতর। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমন তথ্য দেওয়া হয়েছে পুলিশের কাছে।

khadiza11476790271

সিলেট মহানগর পুলিশের (সিএমপি) শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল মুন্সী মোবাইল ফোনে বলেন, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে খাদিজার শরীরে ধারালো অস্ত্রের ১০টি আঘাতের চিহ্ন থাকার কথা জানানো হয়েছে। এর মধ্যে পাঁচটি মারাত্মক। তবে মাথায় কতটি বা হাতে কতটি আঘাত রয়েছে, তা নির্দিষ্ট করে জানায়নি।

ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির আঘাতে সিলেটের কলেজ ছাত্রী খাদিজা গুরুতর জখম হলে তাকে উদ্ধার করে প্রথমে ওই হাসপাতালে নেওয়া হয়। পরদিন ৪ অক্টোবর তাকে আনা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। এ ঘটনায় খাদিজার চাচা আব্দুল বাসেত বাদী হয়ে শাহপরান থানায় মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার সকালে স্কয়ার হাসপাতালে আসেন মামলার তদন্ত কর্মকর্তা ও শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ। এ সময় তিনি খাদিজার পরিবারের সঙ্গে কথা বলেন।

এসআই হারুনুর রশীদ বলেন, ‘মঙ্গলবার সকাল থেকে খাদিজাকে প্রথমবারের মতো খাবার দেওয়া হচ্ছে। আমি সকালে যখন তাকে দেখতে যাই, তখন তাকে পুডিং তরল করে খাওয়ানো হচ্ছিল। পরে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেই। তার শরীরের ডান অংশ সঠিকভাবে নড়াচড়া করলেও বাম অংশে এখনো অবশ রয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন দীর্ঘমেয়াদী চিকিৎসা দেওয়া হলে শরীরের বাম অংশ স্বাভাবিক হয়ে যাবে।’

সংশ্লিষ্ট একটি সূত্রে জানিয়েছে, আগামী সপ্তাহের প্রথম কার্য দিবসে খাদিজার উপর হামলাকারী বদরুল আলমের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করার সম্ভাবনা রয়েছে। এই মামলায় এ পর্যন্ত ৩০ জনের বক্তব্য নেওয়া হয়েছে। এর মধ্যে সাতজন প্রত্যক্ষদর্শী। তারা আদালতে সাক্ষীও দেবেন। সাক্ষীর সংখ্যা বাড়তে পারে। চার্জশিট তৈরির ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। যাতে আইনের ফাঁক-ফোকড় থেকে বদরুল বেরিয়ে যেতে না পারে।

সূত্র জানায়, চার্জশিট ইতোমধ্যে তৈরি করা হয়ে গেছে। এখন স্কয়ার হাসপাতাল থেকে চিকিৎসার শুরু থেকে বর্ণনাসহ একটি প্রতিবেদন দিলে চার্জশিট আদালতে দাখিল করা যাবে। তবে এটি না পেলেও চার্জশিট দাখিল করা যাবে।

চার্জশিট প্রসঙ্গে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল মুন্সী বলেন, ‘এটি চাঞ্চল্যকর মামলা। আমরা খুব দ্রুত চার্জশিট দাখিল করব। চার্জশিট দাখিলের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আরো কিছু খুটিনাটি বিষয় আছে। আমরা সেগুলো ভালোভাবে খতিয়ে দেখছি। আমরা খুবই আন্তরিক। সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও আন্তরিকভাবে বিষয়টি দেখছেন। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও বিষয়টি মনিটরিংয়ে রেখেছেন।’

খাদিজার চিকিৎসার ব্যয় সরকার বহন করেছে। স্কয়ার হাসপাতালে খাদিজাকে দেখতে গিয়ে সরকারের কয়েকজন মন্ত্রী এ মামলা দ্রুতবিচারের আশ্বাস দিয়েছেন। সিলেট মহানগর পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত বদরুলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের আশ্বাসও দিয়েছেন বলে জানান খাদিজার বাবা।

খাদিজাকে কুপিয়ে জখম করতে কারো মদদ ছিল কি না- জানতে চাইলে তদন্ত কর্মকর্তা বলেন, ‘আমরা তদন্ত করেছি। বদরুলকে জিজ্ঞাসাবাদও করেছি। তিনি কারো নাম উল্লেখ করেননি। আমরাও কারো সংশ্লিষ্টতা পাইনি।’

গত ৩ অক্টোবর বিকেলে মুরারী চাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রথম দফা অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।

স্কয়ার হাসপাতালে দ্বিতীয় দফা অস্ত্রোপচার শেষে ৯৬ ঘণ্টা পর খাদিজার অবস্থার উন্নতি হয় বলে জানান চিকিৎসকরা। এরপর তাকে লাইফ সাপোর্টের বাইরে আনা হয়। অবস্থার আরো উন্নতি হলে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়। সবশেষ গত ১৭ অক্টোবর খাদিজার ডান হাতে অস্ত্রোপচার করা হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ