,

টাকা লুটের উদ্দেশ্যে অধ্যাপককে হত্যা

নিজস্ব প্রতিবেদক : টাকা লুট করার উদ্দেশ্যে প্রাক্তন কলেজ শিক্ষক অধ্যাপক আলী হোসেন মালিককে (৬৭) হত্যা করা হয়েছে।তাকে হত্যা করার পর বাসা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা লুটে নিয়ে তিনজন ভাগ করে নেয় বলে র‌্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি লুৎফুল কবির সাংবাদিকদের জানিয়েছেন। মঙ্গলবার র‌্যাব-৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

rab1476782568

দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সোমবার বরিশাল জেলার গৌরনদী থানা এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি মো. সায়েদ ফকির সাইফুল (বাড়ির মালিকের ছেলে হায়াতউজ্জামানের কর্মচারী) ও সাইফুলের চাচাতো ভাই সুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ লাখ ২৭ হাজার ৮৩২ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী একই দিন মালিকের ড্রাইভার মো. মাসুদ মল্লিককে ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর থেকে গ্রেপ্তার করা হয়। তারা টাকা আত্মসাৎ করে লাভবান হওয়ার উদ্দেশ্যে মালিককে খুন করার পরিকল্পনা অনেক দিন আগেই করেছে।’

র‌্যাব কর্মকর্তা আরো বলেন, ‘সাইফুল ও সুজন ঘটনার দুদিন আগে কোকাকোলার সাথে ঘুমের ওষুধ মিশিয়ে বাসার দারোয়ান সহির উদ্দিনকে রাতে খাওয়ায়। কিন্তু সেদিন আলী হোসেন মালিক অফিস ভবনে অবস্থান না করে বাসায় চলে যান। ফলে তাদের পরিকল্পনা সেদিন সফল হয়নি।’

র‌্যাব কর্মকর্তা বলেন, ‘ঘটনার দিন তারা ফের কোকাকোলার সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দারোয়ান ও সেলিম নামের এক কর্মচারীকে খাওয়ায়। এতে দারোয়ান ও সেলিম গভীর ঘুমে অচেতন হয়ে পড়েন। সাইফুল ও সুজন একপর্যায়ে মালিকের কক্ষের দরজার সামনে দাঁড়িয়ে স্যার বলে ডাক দেয়। কক্ষের ভেতর থেকে মালিক দরজা খোলার সাথে সাথে সাইফুল ও সুজন ভেতরে প্রবেশ করে। তারা রশি দিয়ে মালিকের হাত-পা বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে। এরপর সিন্দুক থেকে ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
১১ অক্টোবর মালিকের লাশ উদ্ধার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে