বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্যের পছন্দনীয় হতে চান? তাহলে…

29238-boroলাইফস্টাইল ডেস্ক : আপনি হয়ত শপিং সেন্টারে দাঁড়িয়ে থাকা বিক্রয় কর্মী নন যে, সর্বদা সবার মন যুগিয়ে চলতে হবে কিংবা সবাইকে আকর্ষণ করতে হবে। কিন্তু তার পরেও অন্যদের কিংবা বিশেষ কারো পছন্দনীয় হতে কে না চায়। আর এক্ষেত্রে একটি বিশেষ তথ্য জানিয়েছেন মার্কিন মনোবিদ রবার্ট সিয়ালডিনি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

আপনাকে অন্যরা পছন্দ করে না? এ বিষয়টি নিয়ে অনেকেই চিন্তিত হয়ে থাকেন। আর এটি অনেকের ক্ষেত্রে বিশাল সমস্যা হয়ে দাঁড়াতে পারে।

অন্যরা আপনার দিকে কি দৃষ্টিতে দেখছে, তা অনেকের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সামাজিকতা, ব্যবসা-বাণিজ্য কিংবা কর্মক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে।
আপনার গ্রাহককে আপনি হয়ত বহু বিষয়ই বললেন। কিন্তু তিনি যদি আপনার সঙ্গে একাত্ম না হন কিংবা আপনাকে পছন্দ না করেন তাহলে সবকিছু ভণ্ডুল হয়ে যেতে পারে।

কারণ বিষয়গুলো তিনি যদি সন্দেহের দৃষ্টিতে দেখেন তাহলে সব বিষয়েই তিনি অবিশ্বাস করতে পারেন। আর এ বিষয়টিকেই তুলে ধরেছেন মনোবিদ রবার্ট সিয়ালডিনি। তিনি যুক্তরাষ্ট্রের অ্যারাইজোনা স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের প্রফেসর এমিরেটাস। আর সম্প্রতি ‘প্রি-সুয়েশন’ নামে একটি বইও প্রকাশ করেছেন তিনি। এ বইতে তিনি মানুষের কিছু গোপন মানসিকতার কথা তুলে ধরেছেন, যা প্রতিদিনের আচরণে প্রকাশ পায়।

রবার্ট সিয়ালডিনি বলেন, আপনি যদি কোনো কাস্টমারকে আগ্রহী করে তুলতে চান তাহলে যে বিষয়টিতে সবচেয়ে গুরুত্ব দিতে হবে তা হলো, তার প্রিয় হয়ে ওঠা।
তিনি যদি আপনাকে পছন্দই না করেন তাহলে কোনো কাজ হবে না। আর যখনই আপনি বুঝতে পারবেন যে, তার প্রিয় হয়ে উঠতে পেরেছেন তখনই আপনার কাজ অনেকাংশে হয়ে যাবে। কিন্তু আপনি যদি তার প্রিয় হয়ে উঠতে না পারেন তাহলে আপনার সব যুক্তিকেই তিনি উড়িয়ে দেবেন।

কিন্তু কিভাবে তার প্রিয় হয়ে উঠবেন? এ বিষয়ে সিয়ালডিনি বলেন, খুব সহজ একটা কাজ হলো তার সঙ্গে আপনার ভালো লাগার কোনো বিষয়ে মিল খুঁজে বের করা। আপনার কোনো পছন্দের কাজ যদি তার শখের সঙ্গে মিলে যায় কিংবা আপনার শিক্ষা প্রতিষ্ঠান বা উভয়ের বাড়ি একই স্থানে হয় কিনা মিলিয়ে দেখুন। এভাবে উভয়ের মাঝে কোনো মিল পাওয়া গেলে বিষয়টি অনেক সহজ হয়ে উঠবে। তিনিও আপনাকে বিশ্বাস করবেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত