,

আজিমপুরের তিন নারী ‘জঙ্গি’র জবানবন্দি

jongiআদালত প্রতিবেদক : রাজধানীর আজিমপুরের জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার তিন নারী সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার ঢাকার পৃথক তিন মহানগর হাকিম আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আসামিরা এ জবানবন্দি দেন।

দোষ স্বীকার করা আসামিরা হলেন, জঙ্গি শাকিলের স্ত্রী আরেফিন প্রিয়তি, তানভীর কাদেরীর স্ত্রী আবেদাতুল ফাতেমা ও জামানের স্ত্রী শাহেলা আরফিন। জবানবন্দি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে রিমান্ডে থাকাকালীন আসামিরা ঘটনার কথা স্বীকার করে আদালতে জাবানবন্দি দেওয়ার ইচ্ছা পোষণ করেন মামলার তদন্ত কর্মকর্তার কাছে। পরে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সহকারী কমিশনার আহসানুল হক সাতদিনের রিমান্ড শেষে আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
এর আগে গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় আজিমপুরে জঙ্গি আস্তানার খোঁজ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে একজন নিহত হয়। অভিযান চালাতে গিয়ে এ নারী জঙ্গিদের ছুরিকাঘাতে ও মরিচের গুঁড়ায় সেদিন ৫ পুলিশ সদস্য আহত হন। এ সময় ওই তিন নারীকে আহতাবস্থায় আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক