বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ায় অটিজমের ওপর প্রশিক্ষণে যোগ দিচ্ছেন সায়মা

putulনিউজ ডেস্ক : বাংলাদেশ অটিজম এন্ড নিউরোডেভেলপমেন্ট ডিজঅর্ডার (এনডিডি) বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেন দক্ষিণ কোরিয়ায় ‘কম্পিটেন্সি এনহেন্সমেন্ট অব ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট অব অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডার (এএসডি) ফর চাইল্ড’ শীর্ষক ১৪ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিচ্ছেন।
আজ এখানে এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, তিনি কোরিয়া হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ফর হেল্থ এন্ড ওয়েলফেয়ার (কেওএইচআই) এ ১৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব করছেন।
দেশের কয়েক বছরের প্রশিক্ষণ কর্মসূচির (২০১৬-২০১৮) অংশ হিসেবে বিশেষ করে বাংলাদেশের জন্য প্রণীত ‘কম্পিটেন্সি এনহেন্সমেন্ট অব ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট অব অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডার (এএসডি) ফর চাইল্ড’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়।
কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (কেওআইসিএ) এই কর্মসূচির আয়োজন করছে।
এই প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে- কোরিয়ায় এএসডি শিশুদের চিকিৎসা ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আধুনিক নীতি সম্পর্কে জানা, কোরিয়ার এএসডি শিশুদের প্রাকটিক্যাল মেডিকেল, চিকিৎসা বিষয়ক ও শিক্ষা সংক্রান্ত বিন্যাস পর্যালোচনার বিষয় বিশেষজ্ঞদের কাছ থেকে অবহিত হওয়া ও এ সংক্রান্ত কর্মপরিকল্পনা মূল্যায়ন ও হাল নাগাদকরণ।
অটিজম মস্তিষ্কে একটি জটিল বিকাশগত গোলযোগ হিসেবে পরিচিত। এই রোগের ফলে সামাজিক পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া, মৌখিক ও অমৌখিক যোগাযোগ এবং পুনরাবৃত্তির সমস্যা হয়ে থাকে। বাংলাদেশ সরকার অটিজমের চিকিৎসায় অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে।
১৫ সদস্যের বাংলাদেশ দলে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ও সূচনা ফাউন্ডেশনের চিকিৎসক, বিশেষ শিক্ষক ও থেরাপিস্টগণ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত