,

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নতুন আমির

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করলেন জামায়াতের নতুন আমির মকবুল আহমাদ। দলটির আমির হিসেবে শপথ নেয়ার পর দেয়া বক্তব্যে তিনি এ শ্রদ্ধা জানান।

image-2372

সোমবার রাজধানীর একটি মিলনায়তনে শপথ নেয়ার পর মকবুল আহমাদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যে সব সাধারণ মানুষ ও বীর মুক্তিযুদ্ধাদের বীরত্বপূর্ণ ভূমিকা ও অকৃত্রিম ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন-স্বার্বভৌম বাংলাদেশ পেয়েছি, তাদের কথা আজ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।

মকবুল আহমাদ বলেন, বিশেষভাবে স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান, প্রয়াত রাষ্ট্রতি জিয়াউর রহমান, জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী এবং মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি উসমানীসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতাদের আমি স্বশ্রদ্ধচিত্তে স্মরণ করছি।

সোমবার জামায়াতের তৃতীয় আমির হিসেবে মকবুল আহমাদকে শপথ পাঠ করান দলটির প্রধান নির্বাচন কমিশনার এটিএম মাসুম।

এদিন জামায়াতের প্রচার বিভাগের স্টাফ এম আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মকবুল আহমাদের লিখিত ভাষণ গণমাধ্যমে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক