,

ফেসবুকে নারী পুলিশের ভুয়া পেজ!

 

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে নারী পুলিশ সদস্যদের নিয়ে একাধিক পেজ, কিংবা গ্রুপ অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু এগুলোর কোনোটিই ভেরিফায়েড না হওয়ায় বোঝার উপায় নেই, কোনটা আসল, আর কোনটা নকল পেইজ। ব্যক্তিগত ছবি দিয়ে একেকটি পেজ খুলে রাখা হয়েছে। সেখানে নারী পুলিশ সদস্যদের পোশাক পরা ছবি পোস্ট করে জিজ্ঞাসা করা হচ্ছে, ‘কেমন লাগছে’।

536f70e45636d3587b176a92ed9d016c-5804750adaaab

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, পেজগুলো কারা চালাচ্ছে, সে বিষয়ে তাদের জানা নেই। তবে এগুলো কোনও ভেরিফায়েড পেজ নয়।

ফেসবুকে সার্চ দিলে বাংলাদেশ নারী পুলিশ, বাংলাদেশ মহিলা পুলিশ টিম, সুন্দরী মেয়েদের ভালোবাসা বাংলাদেশ মহিলা পুলিশসহ আরও কিছু পেজ কিংবা অ্যাকাউন্ট-এর খোঁজ মেলে। এর সবগুলোতেই অফিশিয়াল পোশাক পরা নারী পুলিশ সদস্যদের ছবি আছে। আর সেসব ছবিতে আছে পুরুষদের আপত্তিকর মন্তব্যও। মন্তব্যগুলো কেউ অপসারণও করে না।

পুরো বিষয়টি অবহিত হয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী পুলিশ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এসব কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে করে থাকতে পারে। আমাদের মধ্য থেকে কারও সায়ও থাকতে পারে। কিন্তু যাদের ছবি আপলোড করা হচ্ছে, তারা পুলিশ কর্মকর্তা কিনা বা তাদের জানিয়ে এসব করা হচ্ছে কিনা, সেটাও বিবেচনায় নেওয়া জরুরি।’

‘সুন্দরী মেয়েদের ভালোবাসা বাংলাদেশ মহিলা পুলিশ’ পেজে ১৭ এপ্রিল দেওয়া এক পোস্টে লেখা হয়েছে, ‘ভালোবাসার
ক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজ হলো: ভালোবাসার মানুষটির সামনে দাঁড়িয়ে নিজের মনের কথা প্রকাশ করা,
ফেসবুকে নারী পুলিশের ভুয়া পেজ‘বাংলাদেশ মহিলা পুলিশ ডিএমপি’ পেজে গিয়ে দেখা যায়, গ্রুপ ছবি আপলোড করে লেখা হয়েছে ‘আমাদের কেমন লাগছে বন্ধুরা’ ধরনের মন্তব্য। সবাই আবার ইউনিফর্ম পরা। ‘বাংলাদেশ মহিলা পুলিশ ডিএমপি’ নামের ফেসবুক পেজে নিয়মিত ছবি আপডেট হয়। সেখানে বিশেষ বন্ধুদের বিষয়ে আলাপও হয়। ‍‘ডিউটির ফাঁকে একটু আড্ডা’ কিংবা গ্রুপ ছবি তুলে ‘কেমন লাগছে বন্ধুরা’ জাতীয় কমেন্টে ভরা ওই পেজটি। যদিও যোগাযোগের জন্য এদের ইনবক্সে মেসেজ পাঠিয়ে কোনও সাড়া পাওয়া যায়নি।

এসব গ্রুপ, পেজ ও অ্যাকাউন্টগুলোর মধ্যে যেগুলো ভুয়া বা অনানুষ্ঠানিক, সেগুলো বন্ধের কোনও সিদ্ধান্ত আছে কিনা- এমন প্রশ্নে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বিষয়গুলো অবহিত আছি। ইতোমধ্যে বেশকিছু পেজ বন্ধের উদ্যোগও নেওয়া হয়েছে। ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে