,

বৈঠক চলাকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মৃত্যু

1343547নিউজ ডেস্ক : বৈঠক চলাকালে অসুস্থ হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম (৬০) মারা গেছেন। আজ সোমবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় টাস্কফোর্সের বৈঠক চলাকালে সকাল ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাহিদুল ইসলামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম রফিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান জানান, সকালে বিভাগীয় নিয়মিত মাসিক সভায় তিনি উপস্থিত ছিলেন। উনি পুরোপুরি সুস্থ ছিলেন। সভা শুরুর আগ মুহূর্তে ওঁর মোবাইলে একটি ফোন আসে। মোবাইলে কথা বলতে বলতে তিনি পড়ে যান। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে তার মৃত্যুর খবর শুনে রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে গেছেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক