,

তিন শিশুর গলা জড়াজড়ি করা লাশ উদ্ধার

111ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে পানিতে ডুবে নিহত হয়েছে তিন শিশু। আজ সোমবার সকালে কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- মামুনশিয়া গ্রামের জয়নাল আবেদিনের মেয়ে রিয়া (১০), ছেলে নীরব (৮) ও ননী মিয়ার ছেলে মুরাদ (১০)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল তিন শিশু। এদের মধ্যে শিশু নীরব সাঁতার জানত না। খেলার একপর্যায়ে ভেলাটি উল্টে গেলে তিন শিশুই পানিতে পড়ে যায়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর জানান, বেলা ১১টার দিকে তিন শিশুর গলা জড়াজড়ি করা অবস্থায় লাশ উদ্ধার করে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে নীরবকে বাঁচাতে গিয়ে রিয়া ও মুরাদও পানিতে ডুবে যায়। সে কারণেই তিন শিশুকে গলা জড়াজড়ি করা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রিয়া, নীরব ও মুরাদের লাশ তাদের পরিবারের কাছেই আছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক