বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে একশ কোটি ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক

photo-1476690244নিউজ ডেস্ক : বাংলাদেশকে আরো ১০০ কোটি ডলার বেশি সহায়তা দেবে বিশ্বব্যাংক। আগামী দুই বছরে শিশু পুষ্টি খাতে অতিরিক্ত এ বরাদ্দ দেয়া হবে। সোমবার (১৭ অক্টোবর ) সচিবালয়ে সকাল পৌনে ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। এরপর অর্থমন্ত্রী ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে এ কথা জানান বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।

সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশকে সহায়তার তহবিল ৫০ শতাংশ বাড়ানো হবে জানিয়ে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলেন, এতে বাংলাদেশও আরও বেশি সহায়তা পাবে। অপুষ্টি ও শিশুদের খর্ব রোধ ও খাতে বাংলাদেশকে আগামী দুই বছরে বর্তমানের চেয়েও ১০০ কোটি ডলার বেশি সহায়তা দেবে বিশ্বব্যাংক।

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বিশ্বব্যাংক আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশের যোগাযোগসহ সব খাতেই বিশ্বব্যাংক সহায়তা দিয়ে থাকে। পদ্মা সেতুতে যে তহবিল বিশ্বব্যাংকের দেওয়ার কথা ছিল তারা অন্যান্য প্রকল্পে সেটি দিয়েছে। এর মাধ্যমে বিষয়টির সমন্বয় হয়েছে। বিশ্বব্যাংকের কাছে আমাদের অনেক প্রত্যাশা।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। আমরা এ সংস্থা থেকে কনসেশনারি পদ্ধতিতে সবেচেয়ে বেশি ঋণ পেয়ে থাকি। গত ৪৫ বছর ধরে আমরা এটা পেয়ে আসছি। এ সংস্থা থেকে আমার প্রায় ২৪ বিলিয়ন ডলার ঋণ নিয়ে থাকি।

বিশ্বব্যাংকের সহায়তার ক্ষেত্রে আগামীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার ওপর জোর দেয়া হবে বলেও জানান জিম ইয়ং কিম। বাংলাদেশে বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের প্রথম সফর এটি বলেও জানান অর্থমন্ত্রী।

তিন দিনের সফরে ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। রোববার বিকেলে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান জিম ইয়ং কিম।

এর আগে, চারজন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছেন। সর্বশেষ রবার্ট জোয়েলিক ২০০৭ সালে বাংলাদেশে আসেন। এ ছাড়া রবার্ট স্ট্রেঞ্জ ম্যাকনামারা, পল উলফোভিৎস ও জেমস ডি উলফেনসন বাংলাদেশ ঘুরে গেছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ