,

সমস্যা কিছুটা কেটেছে বিশ্বব্যাংকের সঙ্গে : অর্থমন্ত্রী

photo-1476681069নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের বিরাজমান জটিলতা ও সমস্যার কিছু অংশ কেটে গেছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

আজ সোমবার সফররত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

সচিবায়লে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, কয়েকটি ইস্যুতে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের দূরত্ব ছিল। বর্তমানে প্রেসিডেন্টের সহযোগিতায় তা দূর হয়ে যাচ্ছে। পদ্মাসেতু প্রকল্পে বিশ্বব্যাংকের যে অনুদান দেওয়ার কথা ছিল সেটা তারা অন্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে দেবে বলেও জানান অর্থমন্ত্রী।

সড়ক যোগাযোগ খাতসহ বাংলাদেশের অবকাঠামো খাত উন্নয়নে বিশ্বব্যাংকের অবদান অনেক বেশি উল্লেখ করে আবুল মাল আব্দুল মুহিত বলেন,বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশের দারিদ্রের হারকে শূন্য শতাংশে নামিয়ে আনার বিষয়ে আলোচনা করা হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত থাকলে এটা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

অর্থমন্ত্রী আরো জানান, পদ্মাসেতু ছাড়া অন্য যে প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলো চলমান আছে এবং সেখানে বিশ্বব্যাংকের অর্থায়নও বহাল রয়েছে।

আজ সকাল ৯টা ১১ মিনিটে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শুরু হয় বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে অর্থমন্ত্রীর এই বৈঠক। এতে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল এবং অর্থ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী ও জিম ইয়ং কিম।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক