,

স্বাধীনতা নিয়ে কাজ করছে বিচার বিভাগ : প্রধান বিচারপতি

1115253

নিউজ ডেস্ক : বাংলাদেশের মানবাধিকার ও বিচার বিভাগের ভূমিকা শীর্ষক এক মুক্ত আলোচনায় বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, আগে সকলেই বিচার বিভাগকে রাজনৈতিক সরকারের অঙ্গ হিসেবে মনে করতেন। প্রকৃত অর্থে বিচার বিভাগ হচ্ছে রাষ্ট্রের অঙ্গ এবং এখন শতভাগ স্বাধীনতা নিয়ে বিচার বিভাগ কাজ করছে। রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় ক্লাব সনমে প্রধান বিচারপতিকে সংবর্ধনা উপলক্ষে এ আলোচনার আয়োজন করে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল সোসাইটি। আয়োজক সংগঠনের সভাপতি এডভোকেট মোর্শেদা জামান সভাপতিত্ব করেন এবং পরিচালনা করেন সংগঠনের নেতা এডভোকেট শাহ বখতিয়ার।

শুরুতে ল সোসাইটির সেক্রেটারি এডভোকেট এম এ ওয়াহিদের নেতৃত্বে আইনজীবীরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্যে বাংলাদেশ ল সোসাইটির পক্ষ থেকে প্রধান বিচারপতিকে ক্রেস্ট প্রদান করেন এডভোকেট মোর্শেদা জামান। উল্লেখ্য, এই অনুষ্ঠানের আমন্ত্রণেই প্রধান বিচারপতি সংক্ষিপ্ত এক সফরে নিউইয়র্কে এসেছেন গত শনিবার সকালে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিচারপতি আবুল তারেক, বিচারপতি এম আর হাসান, সংসদ সদস্য ওয়ারেস হাসান খান বেলাল, মার্কিন এটর্নী অশোক কর্মকার, এটর্নী মঈন চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান প্রমুখ।

এদিকে, প্রধান বিচারপতি স্থানীয় সময় শনিবার সকাল ৯টায় (বাংলাদেশ সময় শনিবার রাত) জেএফকে এয়ারপোর্টে অবতরণের পর বিশিষ্ট প্রবাসীরা তাকে স্বাগত জানান। এসময় আরও উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, কনসাল জেনারেল শামীম আহসানসহ বাংলাদেশ ল সোসাইটির নেতৃবৃন্দ। ১৯ অক্টোবর তিনি ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগের আগে বোস্টনে তার স্বজনদের সাথে মিলিত হবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে