,

ঝিনাইগাতী সীমান্তে মারা পড়লো বন্য হাতি

নিজস্ব প্রতিবেদক : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা গ্রামে একটি বন্য হাতি মারা পড়েছে। সোমবার ভোর ৪টার দিকে বন্য হাতিটি মারা যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।এনিয়ে চলতি মাসের ২টি হাতি মারা গেল। এর আগে, চলতি মাসের প্রথম দিন উপজেলার পানবর এলাকায় এক হাতির মারা পড়ে।

mrito-hat

হাতিটির মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের ঝিনাইগাতীর তাওয়াকুচা বিট কর্মকর্তা মো. আশরাফুল আলম। তবে কিভাবে হাতিটি মারা পড়েছে তা তিনি জানাতে পারেননি। তিনি বলেন, ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তবে স্থানীয় একটি সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবত কাংশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্য হাতির তাণ্ডব বৃদ্ধি এবং দেড় মাসে ৯ জন মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে বিক্ষুব্ধ এলাকাবাসীর পাতা বিদ্যুতের ফাঁদে বন্য হাতিটি মারা যেতে পারে বলে। এর আগে গত ১ অক্টোবর রাতে পানবর এলাকার একটি ধানক্ষেতে একটি বন্য হাতির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক