,

পুলিশের ডিআইজি পর্যায়ে রদবদল

 

নিজস্ব প্রতিবেদক : পুলিশের ডিআইজি ও এডিশনাল ডিআইজি পর্যায়ে ১২ জন কর্মকতাকে রদবদল করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপণ জারি করা হয়েছে।

 

job

পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান জানিয়েছেন, পুলিশ সদর দফতর ঢাকার ডিআইজি আতিকুল ইসলামকে হাইওয়ে পুলিশের ডিআইজি, হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) শেখ মারুফ হাসানকে বরিশাল রেঞ্জের ডিআইজি, সিলেট মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার মাইনুল হাসানকে পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরো ঢাকার অতিরিক্ত ডিআইজি, ঢাকা পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি আবুল কালাম আজাদকে বরিশাল অতিরিক্ত পুলিশ কমিশনার, ঢাকা পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মাহবুব আলমকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমাডেন্ট (অতিরিক্ত ডিআইজি), রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমাডেন্ট (চলতি দায়িত্বে) শেখ ওমর ফারুককে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমাডেন্ট (অতিরিক্ত ডিআইজি), পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলাম ভুঁইয়াকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, সিআইডির অতিরিক্ত ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানীকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি|

তিনি জানান, বাংলাদেশ পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফজলুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. বখতিয়ার আলমকে রাজশাহী সারদার অতিরিক্ত ডিআইজি এবং বরিশালের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সায়েদুর রহমানকে পিবিআই ঢাকার অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে