,

খাদিজার হাতে অস্ত্রোপচার কাল

 

নিজস্ব প্রতিবেদক : খাদিজা বেগম নার্গিস (ফাইল ফটো)খাদিজা বেগম নার্গিস (ফাইল ফটো)
সিলেটে ছাত্রলীগ নেতা বদরুল আালমের হামলায় আহত খাদিজা বেগম নার্গিসের ডান হাতে আগামীকাল সোমবার অস্ত্রোপচার করা হতে পারে।

161788_19
আহত নার্গিসের মামা মো. আব্দুল বাসেত আজ সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, নার্গিসের শারীরিক অবস্থা আগের চেয়ে আরো উন্নতি হয়েছে। চিকিৎসকরা তাকে হুইল চেয়ারে বসিয়েছিলেন। কেউ ডাকলে চোখ মেলে তাকায় খাদিজা। তবে কাউকে চিনতে পারছে না সে। এখন পর্যন্ত কথাও বলতে পারছে না।
আব্দুল বাসেত বলেন, খাদিজা ডান হাত ও পা নাড়ালেও বাম পাশ নড়াচড়া করতে পারছে না।
স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন সাংবাদিকদের বলেন, সোমবার খাদিজার হাতে অস্ত্রোপচার করার প্রস্তুতি নেয়া হচ্ছে। হামলার আঘাত ঠেকাতে গিয়ে নার্গিসের হাতের মাসল চেইন কেটে গেছে। এজন্য অস্ত্রোপচার করতে হবে।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর বিকেলে খাদিজাকে কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রথম দফা অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। ৪ অক্টোবর বিকেলে খাদিজার মাথায় অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। ৯ অক্টোবর তার শরীরে আরো একটি অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পরে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে