,

আ.লীগের সম্মেলনে বিএনপিকে দাওয়াত

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনে বিএনপির প্রতিনিধিদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। রবিবার দুপুরে রাজধানীর জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে যৌথসভা থেকে তিনি এ আহ্বান জানান।নাসিম বলেন, আমরা বিএনপিকে দাওয়াত দিচ্ছি। কারণ আমরা চাই বিএনপি আসুক। তারা আমাদের বিজয়ের কথা শুনুক। তারা তাদের চক্রান্তের কথা আমাদের কর্মীদের মুখ থেকে শুনুক।

image-2208

তিনি বলেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলসহ স্বাধীনতার স্বপক্ষের দলগুলোকে দাওয়াত দিয়েছি। আমরা সকল শ্রেণী-পেশার মানুষকে দাওয়াত দিয়েছি। আমরা আরো আশা করছি আমাদের সম্মেলনে ১৪টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

বিএনপির সমালোচনা করে নাসিম বলেন, বিদেশীদের মন জয় করে কি হবে? দেশের মানুষের মন জয় করতে হবে। যারা বিদেশীদের মন জয় করতে চায় তাদের ঠিকানা বিদেশেই হবে।

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, যারা পদ্মা সেতুর অর্থ দেয়ার কথা বলে অর্থ দেয়া বন্ধ করেছিল তারাই আজ বাংলাদেশের দারিদ্র্য বিজয় দেখতে আসছে। তারা বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার বিজয় দেখার জন্য আসছে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, আমাদের লক্ষ্য ২০১৯ সালের নির্বাচন। আমরা জনগণের সমার্থন ও দোয়া নিয়ে নির্বাচনে বিজয়ী হতে চাই।

সম্মেলনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আমরা আশা করাছি দু-এক দিনের মধ্যে আমাদের সকল কাজ শেষ করতে পারব।

সভায় আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক