,

মন্ত্রীর ফোন পেয়ে রাসেলের পরিবার হতবাক

 

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ফোন কল পেয়ে অবাক হয়েছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হতদরিদ্র পরিবার থেকে মেডিক্যালে চান্স পাওয়া রায়হানুল বারী রাসেল। ফোনে প্রতিমন্ত্রী রাসেল ও তার বাবা সাফিউল ইসলামের সঙ্গে প্রায় পাঁচ মিনিট কথা বলেছেন। এ সময় মন্ত্রী পরীক্ষার ফলাফল, ভর্তি সংক্রান্ত বিষয় ও রাসেলের পরিবারের খোঁজখবর নেন। এ নিয়ে রাসেলের পরিবারে এখন আনন্দের বন্যা বইছে।

image-2187

রাসেল বলেন, ‘আমি ভাবতেই পারিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্যার আমাকে ফোন করবেন। স্যারের ফোন পেয়ে আমি গর্বিত। আমার পড়াশুনার ব্যাপারে তিনি আশ্বস্ত করেছেন। স্যার ঢাকায় গিয়ে আমাকে যোগাযোগ করতে বলেছেন।’

রাসেলের বাবা সাফিউল ইসলাম জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্যার আমাদের দরিদ্র মানুষের খোঁজ নেবেন ভাবতে পারিনি, আমরা খুব আনন্দিত।

গত ১১ অক্টোবর দেশের এক অনলাইন নিউজ পোর্টালে প্রকাশ হয় রাসেলের খবর। ওই খবরে প্রকাশ পায় রাসেল সুদে টাকা নিয়ে পরীক্ষায় অংশ নিয়ে মেডিকেলে চান্স পেয়েছে। সংবাদটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নজরে আসে।

এরপর তিনি রাসেলের সঙ্গে যোগাযোগের নম্বর চেয়ে শুক্রবার রাতে তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। এর ৩৭ মিনিট পর তিনি নম্বর পাওয়া গেছে জানিয়ে আপডেটে আবারো একটি স্ট্যাটাস দেন। তার পরিপ্রেক্ষিতেই শনিবার রাসেলকে ফোন করেন প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত, অভাব-অনটনের মাঝেও পড়াশুনা চালিয়ে একের পর এক সফলতা অর্জন করেছেন মেধাবী ছাত্র রায়হানুল বারী রাসেল। এবার তিনি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। মেডিক্যালে ভর্তি পরীক্ষায় সারাদেশের মেধা তালিকায় ৫১৪তম স্থান দখল করেছেন রাসেল।

এদিকে অদম্য মেধাবী রাসেল মেডিক্যালে চান্স পাওয়ায় তার পড়াশুনার জন্য তাকে অনেকেই সাহায্যের আশ্বাস দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক