,

ডিসেম্বরের মধ্যে ট্যানারি না সরালে গ্যাস-বিদ্যুৎ বন্ধ

36ecf670d5dd026f9bf88e8fe9a977a7-downloadআগামী ৩০ ডিসেম্বরের মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি পুরোপুরিভাবে সাভারে স্থানান্তর করা হবে। ট্যানারির মালিকেরা কারখানা না সরালে সরকার আগামী ১ জানুয়ারি থেকে হাজারীবাগে গ্যাস, বিদ্যুৎসহ সব সংযোগ বিচ্ছিন্ন করে দেবে।

আজ রোববার সকালে সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগর পরিদর্শনে গিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শিল্পমন্ত্রী বলেন, মালপত্র পরিবহন ও অন্যান্য কিছু সমস্যার কারণে ট্যানারি কারখানা সরাতে দেরি হয়ে গেছে। তবে ৩০ ডিসেম্বরের মধ্যে ট্যানারি পুরোপুরি সাভারে স্থানান্তরিত হবে। যেসব কারখানা এখনো কাজ শুরু করেনি, তাদের চুক্তি বাতিল করে দেওয়া হবে।

সংবাদ ব্রিফিংয়ে শিল্প মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক