,

গোয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

pmনিউজ ডেস্ক : ব্রিকস-বিমসটেক নেতৃত্বের আউটরিচ সামিটে অংশ নিতে আজ সকালে ভারতের দক্ষিণ-পঞ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় গোয়া নেভাল এয়ারপোর্টে পৌঁছায়।

এসময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা, স্ট্যাটিক গার্ড প্রদর্শন ও সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় গোয়ার হোটেল দ্য লীলায়। সফরকালে এই হোটেলেই অবস্থান করবেন তিনি।

বিকেলে বিমসটেক লিডারস আউটরিচ এবং ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রেয়ুট চ্যান-ও-চা, নেপালি প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক