,

দুই বিচারক হত্যা: জঙ্গি আরিফের ফাঁসি কার্যকর হচ্ছে আজ

hang_picনিউজ ডেস্ক : দুই বিচারক হত্যার ঘটনায় খুলনা জেলা কারাগারে এক জঙ্গির ফাঁসি কার্যকর হতে যাচ্ছে। প্রায় এক যুগ পর এই কারাগারে কোনো ফাঁসি কার্যকর হবে।

আজ রোববার রাতে এ ফাঁসি কার্যকর হতে পারে বলে প্রশাসন ও কারা সূত্রে জানা গেছে।

ফাঁসি কার্যকর হতে যাওয়া আসামি জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ-জেএমবি’র সদস্য আসাদুল ইসলাম ওরফে আরিফ।

প্রসঙ্গত, ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠি জেলার সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালিয়ে তাদের হত্যার দায়ে আরিফের ফাঁসির আদেশ দেন আদালত।

খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূর-ই-আলম জানান, রোববার রাত সাড়ে ১০টায় জেএমবি সদস্য আরিফকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

তিনি জানান, এজন্য কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে ফাঁসির মঞ্চ।

খুলনা জেল সুপার মো. কামরুল ইসলাম বলেন, ‘ফাঁসি কার্যকর করা হবে। তবে এ বিষয়ে নিরাপত্তার স্বার্থে বেশি কিছু বলা যাচ্ছে না। আমরা পরে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবো।’

সংশ্লিষ্ট সূত্র মতে, খুলনা জেলা কারাগারে ২০০৪ সালে কুখ্যাত খুনি এরশাদ শিকদারের ফাঁসি কার্যকরের পর কোনো আসামির ফাঁসি কার্যকর করা হবে।

জেএমবি সদস্যরা ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠি জেলার সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালিয়ে তাদের হত্যায় অংশ নেয়।

এরপর ২০০৬ সালের ২৯ মে এ হত্যা মামলার রায়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহম্মেদ সাতজনের ফাঁসির আদেশ দেন। এ মামলায় ইতিমধ্যে ছয়জনের ফাঁসি কার্যকর হয়েছে।

জেএমবি নেতা আসাদুল ইসলাম ওরফে আরিফের বাড়ি বরগুনা জেলা সদরে। আরিফ ২০০৮ সাল থেকে খুলনা জেলা কারাগারে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে