,

‘আমাকে ভাত খাওয়াবে কে?’

photo-1476552571নিউজ ডেস্ক : ‘ও আমার জীবন, আমার সম্পদ ও আমার বাড়িঘর। ও যে গেল আমার রক্ত পরীক্ষার জন্য টিউব কিনতে। আর এলো না। এখন আমার কী হবে, আমাকে ভাত খাওয়াবে কে?’

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামের জাকির হোসেন কেবলই কাঁদছিলেন আর এসব বলছিলেন।

আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের চাপায় শিশুসহ চারজন নিহত হন। এর মধ্যে একজন জাকিরের স্ত্রী সূর্য বেগম আমেনা। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ওই ঘটনায় আহত হয়েছে জাকিরের সাত বছর বয়সী ছেলে সজীব। পা ভেঙে যাওয়ায় সজীব এখন হাসপাতালে চিকিৎসাধীন।

দুই মাস আগে জাকির চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত হন। তার পর থেকে ঢাকা মেডিকেলে তাঁর চিকিৎসা চলছে। স্বামীর সেবা করার জন্য সন্তান নিয়ে স্বামীর পাশে থাকতেন সূর্য বেগম। শনিবার তাঁর রক্ত পরীক্ষার কাজে হাসপাতাল থেকে বের হয় মা ও ছেলে। এর পরেই ঘটে ওই দুর্ঘটনা।

জাকির বলেন, ‘আমার স্ত্রী মইরা গেছে। আমার সন্তান সজীবকে দেখতে যাব তাও পারি না। আমি নিজেই পঙ্গু। আমি হাঁটতে পারি না।’

থেমে থেমে জাকিরের শোক বাড়ে। মাঝেমধ্যেই শোকে চিৎকার করেন জাকির। চিৎকার করে বলেন, ‘কেউ আমাকে আমার স্ত্রীর-সন্তানদের কাছে নিয়ে যায় না।’

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক