,

‘বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চান খালেদা’

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরই প্রমাণ করে, চীন বর্তমান সরকারের পাশে আছে এবং উন্নয়নের জন্য সব ধরনের সহযোগিতা করবে।আজ শনিবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে জাতীয় শ্রমিক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ এই আলোচনা সভার আয়োজন করে।

hanif

হানিফ বলেন, খালেদা জিয়া বিদেশিদের কাছে নেতিবাচক কথা বলে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চান। চীনা রাষ্ট্রপতি বাংলাদেশে আসায় যখন আমরা নানা কর্মসূচি পালন করছি, তখন খালেদা জিয়া তার কাছে গিয়ে অভিযোগ করলেন- দেশে নাকি গণতন্ত্র নেই।

তিনি বলেন, এটা খালেদা জিয়ার বাতিক। কিন্তু বিদেশির কাছে অভিযোগ করে কোনো লাভ নেই- অভিযোগ করুন জনগণের কাছে। আগেও অভিযোগ করেছেন, কোনো লাভ হয়নি- ভবিষ্যতেও হবে না। যতদিন উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, ততদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন।

সংগঠনের সভাপতি সামসুল আলম বকুলের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরী সভাপতি ফজলুল কবীর মন্টু, সহ-সভাপতি আমিনুল হক ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে