,

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের বন্ধুকযুদ্ধ, নিহত ১

13-1খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে উপজাতী একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে বন্ধুকযুদ্ধে একজন সন্ত্রাসী নিহত হয়েছে।

শুক্রবার রাতে ঘণ্টাব্যাপী চলা বন্ধুকযুদ্ধ শেষে শনিবার ভোরে সেখানে সেনাবাহিনী পুনরায় তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ফেলে যাওয়া আমেরিকার তৈরি একটি এম ১৬ রাইফেল ও ৩৮ রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করে।

সেনাবাহিনীর একটি সূত্র জানায়, নিহত ঐ সন্ত্রাসী পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের সশস্ত্র গ্রুপের সদস্য। ঐ সংগঠনের সন্ত্রাসীদের সাথেই সেনাবাহিনীর বন্ধুকযুদ্ধ হয়। তবে ইউপিডিএফের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি সদর উপজেলার কুতুবছড়ি নামক পাহাড়ি এলাকায় একটি গোপন আস্তানায় ১৫-২০ জন উপজাতি অস্ত্র সহ নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে এমন খবর পায় সেনাবাহিনী। মহালছড়ি জোনের সেনাবাহিনীর একটি দল দাতকুপিয়া ও ভুয়াছড়ি এলাকার মধ্যবর্তী স্থানে সন্ত্রাসীদের গোপন আস্তানার কাছে পৌঁছলে সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলের উপর এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু করে। এতে সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী দুপক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ হয়।

এদিকে, খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রইস উদ্দিন সাংবাদিকদের জানান, সেনাবাহিনীর টহলদলের উপর আকস্মিকভাবে গুলিবর্ষণ করলে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। দুপক্ষের মধ্যে এ গুলি বিনিময়ের ঘটনায় অজ্ঞাতনামা এক উপজাতীয় সন্ত্রাসী নিহত হয়। সেনাবাহিনী দুটি আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক