,

কাচ্চি বিরিয়ানি, শামি কাবাব দিয়ে চীনা প্রেসিডেন্টকে আপ্যায়ন

p_rনিউজ ডেস্ক : চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সম্মানে রাষ্ট্রপতি আবদুল হামিদের দেওয়া নৈশভোজে ঢাকাই কাচ্চি বিরিয়ানি, শামি কাবাব ও আলু-বোখারার মতো উপাদেয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

বঙ্গভবনের দরবার হলে ওই নৈশভোজে খাবারের তালিকায় ১০ রকমের খাবার ছিল।

নৈশভোজের শুরুতে চিংড়ি ও মাশরুমের স্যুপ দিয়ে তাকে আপ্যায়ন করা হয়। এছাড়া খাবারের তালিকায় ছিল স্মোকড ইল, সালাদ ও ঝিনুকের সস। ছিল চিকেন টিকিয়া, কাচ্চি বিরিয়ানি, শামি কাবাবের সঙ্গে চাটনি, সাদা ভাত, মিক্সড সবজি, মাংস-পেঁয়াজের ভুনা। খাবারের পর মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী মালাই চপ, মৌসুমি নানা ধরনের ফল, কেক প্রভৃতি।

নৈশভোজের পর শিল্পকলা একাডেমির শিল্পীরা দরবার হলে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

এই নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন দেশের কূটনীতিকেরা যোগ দেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক