,

ফের জাফর ইকবাল দম্পতিকে হত্যার হুমকি

zafar_iqbalনিউজ ডেস্ক : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার সহধর্মিনী অধ্যাপক ড. ইয়াসমিন হককে ফের হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে এ ব্যাপারে তারা সিলেট মহানগর জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে। এর আগে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে গত বুধবার এই শিক্ষক দম্পতিকে হত্যার হুমকি দেওয়া হয়।

জিডিতে উল্লেখ করা হয়, গত ১২ অক্টোবর স্ত্রীসহ ঢাকাস্থ বনানী ডিএসএস এ অবস্থানকালে রাত সোয়া ১২টায় ইয়াসমিন হকের মুঠোফোনে একটি ক্ষুদে বার্তা আসে। সেখানে ইংরেজিতে লেখা ছিল, ‘welcome to our new top list! your breath may stop at anytime. (abt)’। এর প্রায় আড়াই ঘণ্টা পরে অর্থাৎ রাত ২টা ৩০ মিনিটে জাফর ইকবালের মুঠোফোনে আরেকটি ক্ষুদে বার্তা আসে। যাতে লেখা ছিল, ‘hi unbeliever! we will strangulate you soon..’।

এদিকে জিডির পর অধ্যাপক জাফর ইকবাল ও অধ্যাপক ইয়াসমিন হকের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাদের বাসভবনে সার্বক্ষণিক সশস্ত্র পুলিশ পাহারা বসানো হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে হত্যার হুমকি প্রদান করে বিভিন্ন উগ্রবাদী সংগঠন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক