,

১৮ বছর বয়সে ধর্ষণের শিকার হন এই মিস ওয়ার্ল্ড

miss-worldবিনোদন ডেস্ক : খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা। মডেলিং। কেরিয়ার। বিদেশ ভ্রমণ। এর মাঝেই জীবনে নেমে আসে এক এমন বিপর্যয় যা তছনছ করে দেয় লিনর অ্যাবারজিল-এর জীবন। ইতালিতে একটি ট্যুর চলাকালীন মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করা হয় তাঁকে। তবে সেই দগদগে অধ্যায়কে দূরে সরিয়ে মিস ওয়ার্ল্ড হন তিনি। শুধু তাই নয়, এখন তিনি বিশ্বের সমস্ত নারীদের অধিকার নিয়ে লড়াই করছেন।

১৯৯৮ সালে মিস ওয়ার্ল্ড হওয়ার পর মিনিট খানেক বাদে প্রতিক্রিয়া জানাতে গিয়ে লিনর বলেন, ‘আমি কখনই মিস ওয়ার্ল্ড হতে আসিনি। তবে থাইল্যান্ড ট্রিপ এবং একটা ঝাঁ চকচকে গাড়ি ছাড়তে ইচ্ছে করেনি। আমি খুব সাধারণ পরিবারে বড় হয়েছি। আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। মিস ওয়ার্ল্ড হওয়াটা একটা উপরি পাওনা।’ তিনি এতটাই অকপট এবং খোলামেলা।

১৮ বছর বয়সের সেই অভিজ্ঞতা নিয়ে লিনর জানান, তাঁর ট্রাভেল এজেন্ট তাঁর মাথায় বন্ধুক ঠেকিয়ে ধর্ষণ করেন। প্রথমে ইতালি প্রশাসনকে সব জানান। তবে প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায় অপরাধী। তবে হাল না ছেড়ে নতুন উদ্যমে সুবিচার চাইতে ঝাঁপিয়ে পড়েন। পরে উচ্চ আদালতে দোষী সাব্যস্ত হন অভিযুক্ত। তাঁর ১৬ বছরের জেল হয়। লিনর বলেন, ‘ধর্ষণের পরে চুপ করে থাকার অর্থ নিজের বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি করা। অনেকে আমায় দোষারোপ করেছিল। তবে আমার পরিবার সব সময় আমার পাশে ছিল। সে জন্য আমি শক্ত থাকতে পেরেছি।’

লিনর পরে নিজের জীবনী নিয়ে একটি তথ্যচিত্র বানাবেন ঠিক করেন। তার জন্য বিখ্যাত হলিউড অভিনেতা গ্রেগরি পেক-এর কন্যা সিসিলিয়া পেক-এর সঙ্গে যোগাযোগ করেন। সিসিলিয়া পরে লিনরের জীবনী নিয়ে ‘ব্রেভ মিস ওয়ার্ল্ড’ নামে একটি তথ্যচিত্র তৈরি করেন। যা দেখে পরে বহু বিখ্যাত ব্যক্তিত্ব নিজেদের যন্ত্রণাদায়ক অতীত নিয়ে সর্বসমক্ষে মুখ খোলেন।সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে