বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব কারণে আপনি সঙ্গী পাচ্ছেন না

29005অনলাইন ডেস্ক : সাময়িক মন খারাপের কুয়াশা আমাদের ঘিরে ফেললেও আমরা এর সঙ্গে অভ্যস্ত। মানিয়ে নিতে পারি সহজেই। কিন্তু প্রেমের ক্ষেত্রে কাঁহাতক সহ্য করা যায় এই কোরাস! বছরের পর বছর কেটে যায়, অথচ একাকীত্ব ভাগ করে নেয়ার মতো কাউকে পান না? এক গবেষণা জানাচ্ছে, দোষটা কিন্তু সম্পূর্ণ আপনারই। নিম্নলিখিত কারণগুলোর জন্যই এখনও ‘একা’ থেকে ‘দোকা’ হতে পারেননি আপনি।
১। আপনি রূপকথার বা গল্পের নায়কের মতো কোনও চরিত্রের অপেক্ষায় রয়েছেন, যে আসলে কখনই আসবে না। বাস্তবটা মেনে নিলে দেখবেন, সঙ্গী বা সঙ্গিনীর দেখা পাওয়াটা অনেক সহজ হয়ে গিয়েছে। শুধু মাথায় রাখুন, পৃথিবীতে সর্বগুণসম্পন্ন নিখুঁত মানুষ এখনও জন্মায়নি। মানিয়ে চলাটাই জীবন।

২। আপনি অন্তরঙ্গতা বা ঘনিষ্ঠতা নিয়ে দ্বিধায় থাকেন সর্বক্ষণ। নতুন কারোর সঙ্গে আলাপ হলে কতটা ঘনিষ্ঠ হওয়া বা দুরত্ব রাখা উচিৎ, সেই হিসেব করতে পারেন না। সদ্য পরিচিত মানুষটি কী মনে করবে, তা ভাবতে শুরু করেন এবং সে দিকে এগোনই না। ফলত শুরুর আগেই শেষ হয়ে যায় সম্পর্ক। তার চেয়ে বরং খুব ঘনিষ্ঠ না হলেও নিজেকে খোলামেলা রাখার চেষ্টা করুন।

৩। আপনার মনে কোনওভাবে এই ধারণা বসে গিয়েছে একা থাকার মধ্যে আলাদা সুখ রয়েছে। অথচ নিজের অজান্তেই কখনও কখনও আবার একাকীত্ব অনুভব করেন। প্রেমে ব্যর্থতা থাকেই। তবে একবার ব্যর্থ বলে বারবার হবেন, এমন ভাবার কোনও কারণ নেই। কাজেই, এই ধারণা মন থেকে বার না করলে সঙ্গী বা সঙ্গিনী পাবেন না।

৪। কাজপাগল মানুষ আপনি। জীবনের সবটুকু জুড়েই নিজের অফিস, ব্যবসা কিংবা অন্য কোনও কাজকে প্রাধান্য দেন। ফলে আপনাকে যাঁর ভাল লাগে, সে কিছু বলবে না এই ভেবে যে, তাঁর জন্য আপনার সময় নেই। কাজকে প্রাধান্য দেওয়া অবশ্যই উচিৎ, তবে প্রয়োজনের বেশি নয়।

৫। যদি আপনি প্রচুর পরিমাণে মদ্যপান বা ধূমপান করে থাকেন, তার জন্যেও আপনি সিঙ্গল হতে পারেন। অনুষ্ঠানে বা মাঝেমধ্যে খেলে ক্ষতি নেই, তবে কারোর মনে আপনার ছবি যদি নেশাগ্রস্থ হিসেবেই থেকে যায়, সেটা মোটেই ভাল হবে না।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু