বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোটেল লা মেরিডিয়ানে চীনা প্রেসিডেন্ট

china-president-2নিউজ ডেস্ক : সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং হোটেল লা মেরিডিয়ানে পৌঁছেছেন। শুক্রবার বেলা ১১টা ৩৬ মিনিটের দিকে তাকে বহনকারী বিশেষ বিমান হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে চীনা প্রেসিডেন্টকে হোটেলে নেয়া হয়। এখান সেখানে বিশ্রাম নিচ্ছেন তিনি।
এ হোটেলেই মধ্যাহ্নভোজ সারবেন শি জিনপিং। এরপর বিকাল ২টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে পৌঁছাবেন তিনি।
বিকাল ৩টা ১০ মিনিটে শি জিনপিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এ বৈঠক শেষে দুই নেতা কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আনুষ্ঠানিক বৈঠককালে তার দেশের ২৪ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে চীনের তিনজন স্টেট কাউন্সিলর, পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রীসহ সংস্কার কমিশনের নির্বাহী চেয়ারম্যান উপস্থিত থাকবেন।
বাংলাদেশের ২৪ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে আবার হোটেল লা মেরিডিয়ানে ফিরে আসবেন চীনা প্রেসিডেন্ট। সেখানে বিকাল ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
এরপর এখানেই বিকাল ৫টায় চীনা প্রেসিডেন্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন।
সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে চীনা প্রেসিডেন্ট রাজধানীর উপকণ্ঠ সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
এরপর সকাল ১০টায় ভারতের গোয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ