বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে পাঁচ কারণে ভাঙন ধরতে পারে দীর্ঘদিনের সম্পর্কে

relationলাইফস্টাইল ডেস্ক : সঙ্গীর সঙ্গে‌ সম্পর্কের আগের সেই মাধুর্য হঠাৎ করে উধাও। মাঝে-মধ্যেই খটাখটি লেগে থাকে। জানেন কী দু’‌জনের কয়েকটি ছোট ছোট ভুলের কারণেই তৈরি হয় সমস্যা। যা যেকোনো সম্পর্ক তিক্ততার পর্যায়ে নিয়ে চলে যায়। চিড় ধরাতে পারে দীর্ঘদিনের সম্পর্কে।

❏‌ সঙ্গীকে অবিশ্বাস:‌ যে কোন সম্পর্কের মূল ভিত্তি বিশ্বাস। কিন্তু আপনি যদি নিজের সঙ্গীকে বিশ্বাস না করেন, তাহলেই সমস্যা তৈরি হতে পারে। যাদের আগের কোনো সম্পর্ক থেকে আঘাত পাওয়ার অভিজ্ঞতা রয়েছে, দেখা যায় নতুন সম্পর্কের ক্ষেত্রে তাঁরা মাঝে মধ্যেই সন্দেহবাতিকগ্রস্ত হয়ে পড়েন। বিশ্বাস করতে চান না সঙ্গীকে। এক্ষেত্রে আগের সম্পর্কে ভুলে সঙ্গীকে বিশ্বাস করুন। কারণ আগের বার যেটা আপনার সঙ্গে হয়েছে, ফের নাও হতে পারে।

❏‌ অন্যের সম্পর্কের সঙ্গে তুলনা:‌ কোনো সম্পর্কই একদম সঠিক হতে পারে না। তাই কখনোই নিজেদের সম্পর্কের তুলনা অন্য কারও সম্পর্কের সঙ্গে করবেন না। এতে আপনার সঙ্গীর মনে অন্যরকম প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। সে সম্পর্ক নিয়ে অনিশ্চয়তায় ভুগতে থাকবে, সে আপনার জন সঠিক নয় এরকম ভাবনাও জন্মাতে পারে।

❏‌ অতিরিক্ত রাগ:‌ সঙ্গী কোনো ছোট ভুল করলেও আপনি বেশি প্রতিক্রিয়া দেখিয়ে ফেলছেন, অল্পতেই বেশি রাগ দেখাচ্ছেন। কিংবা অন্য কারোর সঙ্গে হেসে কথা বললেই আপনি রেগে যাচ্ছেন। জানেন কী, আপনার এই ব্যবহারের ফলে আখেরে ক্ষতি হচ্ছে সম্পর্কের। কারণ তাঁর মনে হবে, আপনি অযথা ঝগড়া করতে চাইছেন কিংবা তাঁর ওপর আপনার একদমই বিশ্বাস নেই।

❏‌ সবসময় নিজের কথা ভাবা:‌ মাঝেমধ্যে নিজের কথা ভাবা খারাপ না। কিন্তু কোনো সম্পর্কে থাকলে অপরজনের কথাও চিন্তা করা উচিত। কারণ একটি সম্পর্কে থাকা মানে, দু’‌জনকে সবসময় একে ‌অপরের পরিপূরক হতে হয়। কিন্তু আপনি যদি সারাদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন তাহলে অপরজনেরও খারাপ লাগতে পারে। তাই নিজের কথা বাদ দিয়ে সঙ্গী সারাদিন কী করছেন, কীভাবে কাটালেন?‌ এই খোঁজ-খবরও নেয়া প্রয়োজন। এতে তিনিও একটু আশ্বস্ত হতে পারবেন।

❏‌ দু’‌জনের ঝামেলায় বন্ধুদের জড়ানো:‌ সঙ্গীর সঙ্গে ঝামেলা। কিন্তু তাঁর মাঝে আপনি বন্ধুদের টেনে আনলে ঝামেলা কমার বদলে আরও বেড়ে যাবে। কারণ দু’‌জনের ঝামেলার মাঝে তৃতীয় কোনো ব্যক্তির আসাটা সঙ্গীর পছন্দ নাও হতে পারে। তাই বন্ধুদের না ডেকে নিজেরাই ঝামেলা মেটানোর চেষ্টা করুন। ‌

সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত