,

লিবিয়া যাওয়ার চেষ্টা : শাহ আমানত থেকে ৪০ যাত্রী ফেরত

download-5ভিজিট ভিসা (পর্যটক ভিসা) নিয়ে লিবিয়া যাওয়ার পথে গতকাল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০ যাত্রীকে ফ্লাইটে উঠতে দেয়াহয়নি। তাদেরকে বাড়িতে ফেরৎ পাঠানো হয়েছে। বিভিন্ন দালালের হাতে লাখ লাখ টাকা খুইয়ে এরা ভিজিট ভিসা নিয়ে লিবিয়া যাচ্ছিলেন।

সূত্র জানিয়েছে, গতকাল বিকেলে ফ্লাই দুবাই এবং ওমান এয়ারের নির্ধারিত দুটি ফ্লাইট ছিল। এই দুটি ফ্লাইটে পাবনা, বি–বাড়িয়া এবং কুমিল্লা এলাকার ৪০ জন মানুষ ভিজিট ভিসা নিয়ে লিবিয়া যাওয়ার জন্য বোর্ডিং পাশের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে কেউ মাসকাট হয়ে লিবিয়া এবং কেউ কেউ আবুধাবী হয়ে লিবিয়া যাওয়ার কথা ছিল। ভিজিট ভিসা নিয়ে লিবিয়া যাওয়ার জন্য ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিলেও তারা কেউ পর্যটক হওয়ার মতো অবস্থাসম্পন্ন নন। এরা বিভিন্ন দালালের কাছে লাখ লাখ টাকা দিয়ে লিবিয়া যাওয়ার ভিসা সংগ্রহ করে। অধিকাংশ সময় ভিজিট ভিসা নিয়ে লিবিয়া বিমানবন্দরে পৌঁছুলেও সেদেশে প্রবেশ করতে পারে না। লিবিয়া ইমিগ্রেশন বিমানবন্দরে তাদের আটক করে সেখানেই আটকে রাখে এবং পরবর্তীতে ফিরতি ফ্লাইট ধরে পাঠিয়ে দেয়। আবার কেউ কেউ ইমিগ্রেশন করিয়ে বিমানবন্দরের বাইরে যেতে পারলেও সেখানে অবৈধভাবে কাজ করতে গিয়ে ধরা পড়ে। পরবর্তীতে নানা নির্যাতন সহ্য করে দেশে ফেরৎ আসতে বাধ্য হয়। এ অবস্থায় গতকাল বিমানবন্দরে ৪০ জন যাত্রীকে আটক করে তাদের বাড়িতে ফেরৎ পাঠানো হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার নুর–ই–আলম বলেছেন, পরবর্তীতে এরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তাদেরকে বিমানবন্দর থেকে ফেরৎ পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক