,

‘অর্থনীতিকে জিম্মি করে ধর্মঘটে যাবেন না’

 

নিজস্ব প্রতিবেদক : দেশের অর্থনীতিকে জিম্মি করে ধর্মঘটে না যাওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে মোটরযানের এক্সেস লোড নিয়ন্ত্রণ কেন্দ্র পরিচালনা সম্পর্কিত সভায় তিনি এ আহ্বান জানান।তিনি বলেন, সদিচ্ছা থাকলে যেকোনো সমস্যা সমাধান করা যায়। আলোচনা করে সমস্যা সমাধান করুন। আলোচনা না করে কোনো অবস্থাতেই ধর্মঘটে যাবেন না।

image-1880

ওবায়দুল কাদের বলেন, ধর্মঘটের ফলে দেশের ক্ষতি হয়, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে আমাদানি-রফতানিতে প্রভাব পড়ে। বায়াররা ফিরে যান। তাই গার্মেন্টস সেক্টরকে জিম্মি করা যাবে না।

তিনি বলেন, ফোরএক্সএলের ক্ষেত্রে ৩২ টন পর্যন্ত পন্য পরিবহনে কোনো বাধা নেই। তবে ৪২ টন পণ্য পরিবহনের ক্ষেত্রে টাইমওভারে অতিরিক্ত এক্সএল দিতে হবে।

সভায় বিজেএমইএ ও বিকেএমই এর নেতারা অহেতুক ধর্মঘট না ডাকার জন্য পরিবহন মালিকদের আহ্বান জানান।

এ সময় অন্যদের মধ্যে নৌমন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মজিবুল হক, সৈয়দ আবুল মকসুদ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক