,

খুলতে হবে ট্রাকের বাম্পার-অ্যাঙ্গেল

 

নিজস্ব প্রতিবেদক : আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব ট্রাকের বাম্পার, অ্যাঙ্গেল, হুক ইত্যাদি খুলতে হবে। অন্যথায় ১ ডিসেম্বর থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।বৃহস্পতিবার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী ওবায়দুল কাদের এই কথা বলেন।

accdent1476348333

মহাসড়কে মোটরযানে অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

সেতুমন্ত্রী বলেন, ফোর এক্সেলের ট্রাকে ৩২ টন পর্যন্ত ওজন পরিবহন করা যাবে। এ জন্য কোনো জরিমানা বা আইনি জরিমানা হবে না। তবে ৪২ টন পর্যন্ত ওজন পরিবহনে প্রাইম মুভারের ক্ষেত্রে একটি অতিরিক্ত একটি অ্যাঙ্গেল স্থাপন করতে হবে। এ জন্য তাদের ছয় মাস সময় দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, খাদ্য ও সার পরিবহনের ক্ষেত্রে লোডসীমা পুনর্নির্ধারণ করে ৩১ অক্টোবর নতুন প্রজ্ঞাপন জারি করা হবে।

সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মুজিবুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, চট্টগ্রামের মেয়র আ জ ম নাসির উদ্দীন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও ডিআইজিসহ প্রতিনিধিরা ছিলেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক