,

বিশ্ব ক্ষুধা সূচকে ১৭ ধাপ পিছিয়েছে বাংলাদেশ

slumbgনিউজ ডেস্ক : বিশ্বের ১১৮টি দেশের ওপর ভিত্তি করে ক্ষুধা সূচক নির্ধারণ করা হয়েছে। এই সূচক নির্ধারণে চারটি মূল নির্দেশক ব্যবহার করা হয়েছে এগুলো হলো— অপুষ্টি, শিশুর উচ্চতার তুলনায় ওজনের হ্রাস, বয়সের তুলনায় কম উচ্চতা এবং শিশু মৃত্যুহার। এই সূচকে এবার ১৭ ধাপ পিছিয়ে ৯০ তম অবস্থানে বাংলাদেশ। গত বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৩তম।

মঙ্গলবার ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনিস্টিটিউট তাদের ওয়েবসাইটে এ সূচক প্রকাশ করেছে।

এসব নির্দেশকে ১০০ পয়েন্টে সূচক নির্ধারণ করা হয়। যে দেশ এক্ষেত্রে যত কম নম্বর অর্জন করবে, সেখানকার শিশুর অবস্থা তত ভালো; আর যে দেশ ১০০ নম্বর অর্জন করবে, তাদের অবস্থা তত খারাপ।

সূচক অনুযায়ী, ৫০ এর বেশি চরম সর্তক অবস্থা, ৩৫ থেকে ৪৯ দশমিক ৯ সতর্ক অবস্থা, ২০ থেকে ৩৪ দশমিক ৯ ভয়াবহ, ১০ থেকে ১৯ দশমিক ৯ মধ্যম মাত্রার এবং ৯ দশমিক ৯ এর নিচে নিম্ম ক্ষুধার হার।

এ দেশে মোট জনগোষ্ঠীর ১৬ দশমিক ৪ শতাংশ অপুষ্টিতে ভুগছে। পাঁচ বছরের নিচে থাকা শিশুদের মধ্যে ১৪ দশমিক ৩ শতাংশের উচ্চতার তুলনায় ওজন কম, একই বয়সের শিশুদের মধ্যে ৩৬ দশমিক ৪ শতাংশের আবার তুলনামুলক উচ্চতা কম।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক