,

অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশকালে ২০ বাংলাদেশি আটক

 

নিজস্ব প্রতিবেদক : অবৈধভাবে ইন্দোনেশিয়া থেকে নৌকায় করে মালয়েশিয়ায় প্রবেশের সময় কমপক্ষে ২০ বাংলাদেশিকে আটক করেছে দেশটির নৌ-পুলিশ।

noyon20161012143325

মঙ্গলবার (১১ অক্টোবর) দেশটির তানজং কারাংয়ের কুয়ালা সুংগাই বাগান তেংকোরাক এলাকা থেকে তাদের আটক করা হয়।

পোর্ট ক্লাং নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার সহকারী পুলিশ কমিশনার মোহা. রোহাইজাদ মো. নাসির জানান, নৌকাটি মঙ্গলবার দুপুর আড়াইটায় অবৈধ অভিবাসীদের তীরে নামানোর চেষ্টা করছিলো।

‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ইন্দোনেশিয়ার পুত্রা কুয়ালো নামে একটি পম পম নৌকা ওই ২০ বাংলাদেশিকে পার করে দেয়। যাদের সবার বয়স ২০ থেকে ৪২ বছরের মধ্যে।’

মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে।

২০১৫ সালের জুন মাসে নৌকা করে মালয়েশিয়ায় প্রবেশের সময় কয়েক হাজার রোহিঙ্গা ও বাংলাদেশি আটক হন। এরপর যুগ যুগ ধরে চলতে থাকা নৌকায় মানবপাচারের সংবাদ উঠে আসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

মানবপাচারের শিকার হয়ে আন্দামান সাগরে অভুক্ত অবস্থায় ভাসতে থাকা এসব অভিবাসী প্রত্যাশীদের করুন অবস্থা নাড়া দেয় বিশ্ব বিবেককে।

এরপর অবৈধ অভিবাসন বন্ধে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ সরকার কঠোর ব্যবস্থা নেয়। এরপর প্রায় বেশ কদিন নৌকায় করে অবৈধভাবে মানবপাচারের খবর পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক