,

বিশ্ব ক্ষুধার্ত সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক খাদ্য গবেষণা সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট’র (আইএফপিআরআই) জরিপে বৈশ্বিক ক্ষুধার্ত সূচকে ১১৮টি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯০তম। তালিকায় ২৭ দশমিক ১ পয়েন্ট পেয়ে ভারত এবং পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও, পিছিয়ে আছে প্রতিবেশি চীন, নেপাল, মিয়ানমার এবং শ্রীলঙ্কার চেয়ে।

thumb_298_522x341_0_0_crop

বুধবার আইএফপিআরআই প্রকাশিত ওই জরিপ প্রতিবেদনে দেখা যায়, ক্ষুধার্ত দেশগুলোর তালিকায় পাকিস্তানের অবস্থান ১০৭ নম্বরে। আর ভারত আছে ৯৭ নম্বরে। এছাড়া চীন ২৯, নেপাল ৭২, মিয়ানমার ৭৫ এবং শ্রীলঙ্কা আছে তালিকার ৮৪ নম্বর অবস্থানে।

২০০৮ সালে বাংলাদেশের পয়েন্ট ছিল ৩২ দশমিক ৪। এছাড়া ২০০০ সালে ৩৮ দশমিক ৫ এবং ১৯৯২ সালে বাংলাদেশের পয়েন্ট ছিল ৫২ দশমিক ৪। জরিপ অনুসারে, গত দুই দশকে বাংলাদেশের অবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

এদিকে ওই সূচকে এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে আছে পাকিস্তান ও ভারত। আইএফপিআরআই’র প্রতিবেদনে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সবচেয়ে ভাল অবস্থানে আছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। মোট ১০০ পয়েন্টের মধ্যে দেশ দুটি পেয়েছে ৫ পয়েন্ট। তালিকায় সবচেয়ে নিচে আছে আফ্রিকার দেশ চাদ এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। দেশ দুটির পয়েন্ট যথাক্রমে ৪৪ দশমিক ৩ এবং ৪৬ দশমিক ১।

প্রতিবেদনে আইএফপিআরআই জানায়, ২০০০ সাল থেকে উন্নয়নশীল দেশগুলোতে ক্ষুধার্তের হার ২৯ শতাংশ কমেছে। ২০৩০ সালের মধ্যে ক্ষুধা নির্মূলে আরও বেশি সচেষ্ট হওয়া দরকার বলেও মনে করে সংস্থাটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে