,

এক পদে একাধিক প্রার্থী হলে নির্বাচন:ওবায়দুল কাদের

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের আসন্ন ২০তম জাতীয় সম্মেলনে বিভিন্ন পদে একাধিক প্রার্থী থাকলে নির্বাচনের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চট্রগ্রাম বিভাগীয় দফতর উপ-কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

image-1733

ওবায়দুল কাদের বলেন, লোক দেখানো গণতন্ত্রের মত আওয়ামী লীগ কোনো পদের জন্য ফরম বিক্রি করে না। যদি কোনো পদের জন্য একাধিক প্রার্থী থাকে তবে নির্বাচন কমিশন এবং স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে কাউন্সিলররা প্রার্থী নির্বাচন করবেন।

তিনি বলেন, আওয়ামী লীগের একটি নির্দিষ্ট গঠনতন্ত্র রয়েছে। সে অনুযায়ী দল পরিচালিত হয়। একামাত্র আওয়ামী লীগই দলের অভ্যন্তরে এবং বাইরে গণতন্ত্রের চর্চা করে। কাউন্সিলরদের অনুমতি ছাড়া স্বয়ং সভানেত্রীও কাউকে কোনো পদ থেকে বাদ দিতে পারে না।

ওবায়দুল কাদের বলেন, আগামী ১৯শে অক্টোবরের মধ্যে সম্মেলনের সমস্ত কার্যক্রম শেষ হবে। আমারা অন্যদের মত জাম্বুজেট মার্কা পকেট কমিটি করি না। এবারের সম্মেলনের মাধ্যমে একটি শক্তিশালী টিম ওয়ার্ক তৈরি হবে যা দলকে সঠিকভাবে নেতৃত্ব দিবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আমাদের দেশ থেকে উগ্রবাদ নিশ্চিহ্ন হয়ে গেছে তা ভাবার কোনো কারণ নেই। প্রকাশ্যে আমাদের বিরোধিতা করার মত এখন বিরোধী কোনো দল নেই। তবে যা আছে তা সাম্প্রদায়িক উগ্রবাদ। সাম্প্রাদয়িক উগ্রবাদী এ শক্তিকে নিশ্চিহ্ন করতে সম্মেলন শক্তি যোগাবে।

সভায় আরও উপস্থিত ছিলেন, দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সুজিত রায় নন্দী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক