,

টাঙ্গাইলে নিহত জঙ্গি আহসান হাবীব মুক্তিযোদ্ধার সন্তান

57fcecae6d785রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সন্তান আহসান হাবীব (২৫) র‍্যাবের অভিযানে টাঙ্গাইলের কাগমারা শহরের মির্জামাঠ এলাকায় নিহত হয়েছে।

এ বিষয়ে জানার পর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন জানান, আমার দুই সন্তান। মেয়ে বড় ও আহসান হাবীব ছোট। আহসান হাবীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ালেখা করতো। গত ২০১৩ সালে সম্মান তৃতীয় বর্ষের ছাত্র থাকাকালে সে অস্ত্রসহ রাজশাহী শহরের জিরো পয়েন্টে গ্রেফতার হয়। এরপর তাকে জামিনে মুক্ত করার পর থেকে নিরুদ্দেশ হয়ে যায়। আমাদের সঙ্গে দীর্ঘ প্রায় ৩ বছর কোন প্রকার যোগাযোগ ছিল না। এ ব্যাপারে আমি রাজশাহীর বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলাম।

গত মঙ্গলবার আমি র‍্যাব সূত্রের মাধ্যমে জানতে পারি যে গত শনিবার (৮ অক্টোবর) আহসান হাবীবসহ টাঙ্গাইলের কাগমারা শহরের মির্জামাঠ এলাকায় সকালে জঙ্গি সংগঠনের গোপন বৈঠক চলাকালীন সময়ে র‍্যাবের অভিযানে নিহত হয়েছে।

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফ হোসেন জানান, আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন নওগাঁ কোর্টের মুহরি। আমার ভাতিজা আহসান হাবীব খুব মেধাবী ছাত্র ছিল। আমরা কখনো জানতে পারিনি যে আহসান হাবীব নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে।

রাণীনগর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান আহসান হাবীবের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে