,

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

cross_fiireনিউজ ডেস্ক : কুষ্টিয়ার মিরপুরের নিমতলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আক্তারুল ইসলাম ওরফে ব্রিটিশ (৩০) নামের একজন নিহত হয়েছেন। নিহত ব্রিটিশ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বড় বাড়িয়া এলাকায় সামছুল ইসলামের ছেলে।

বুধবার রাত আড়াইটার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ তাকে ডাকাত দলের সদস্য দাবি করেছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি এলজি বন্দুক, দুই রাউন্ড রাইফেলের গুলি ও ৩টি গুলির খোসা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, নিমতলা এলাকায় ১০ থেকে ১২ জনের ডাকাত দল কুষ্টিয়া-মেহেরপুর সড়কে গাছের গুরি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে পুলিশের একটি টহল দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে গুলিবৃদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে ।

ওসি আরও জানান, ব্রিটিশ একজন ‘কুখ্যাত’ ডাকাত। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরকদ্রব্যসহ ৪টি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক