,

তাজিয়া মিছিলে গ্রেনেড হামলা: অভিযুক্ত ১০ জেএমবির ৩ জন ক্রসফায়ারে নিহত

f01নিউজ ডেস্ক : হোসনি দালানে তাজিয়া মিছিলে গ্রেনেড হামলার পর আইন শৃঙ্খলা বাহিনীপুরনো ঢাকার হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হামলার ঘটনায় দায়ের করা মামলায় নব্য জেএমবির ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মূল তিন পরিকল্পনাকারী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় অভিযোগপত্র থেকে তাদের বাদ দেওয়া হয়েছে। অভিযোগপত্রটি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এই মামলার তদন্ত কার্যক্রম শেষ হয় গত এপ্রিল মাসে। এরপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে আদালতে দাখিলের জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠান তদন্ত কর্মকর্তা। স্বরাষ্ট্রমন্ত্রণালয় অভিযোগপত্রের অনুমোদন দিলেই তা আদালতে দাখিল করা হবে।

গত বছর ২৩ অক্টোবর গভীর রাতে হোসেনি দালানে তাজিয়া মিছিলে হামলা চালায় জঙ্গিরা। এ ঘটনায় এক কিশোরসহ দুজন নিহত হয়। আহত হন অন্তত শতাধিক ব্যক্তি। গত বছর এহামলার মধ্য দিয়ে নব্য জেএমবি নাশকতা বিষয়ে তাদের সক্ষমতার জানান দেয়। এঘটনায় চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জালালউদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক শফিউদ্দিন শেখ। তদন্ত শেষে তিনি চার্জশিট প্রস্তুত করে তা অনুমোদনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠান।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ‘১০ জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রস্তুত করা হয়েছে। তারা হলো- ওমর ফারুক ওরফে মানিক, চাঁন মিয়া, মো. শাহজালাল, হাফেজ আহসানউল্লাহ মাহমুদ, কবির হোসেন ওরফে রাশেদ, আবু সাইদ ওরফে সালমান, মাসুদ রানা ওরফে সুমন, জাহিদ হাসান রানা ওরফে মুসহাব, আরমান ওরফে মনির ও রুবেল ইসলাম ওরফে সজীব ওরফে সুমন। এদের মধ্যে কবির হোসেন রাশেদ, মাসুদ রানা, আরমান ওরফে মনির ও জাহিদ হাসান রানা ওরফে মুসহাব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বর্তমানে তারা কারাগারে রয়েছে।’

অপরদিকে, এহামলার পরিকল্পনাকারী জেএমবির সামরিক শাখার কমান্ডার আলবেনি ওরফে হুজ্জা, আব্দুল্লাহ ও হিরন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। তাই অভিযোপত্র থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে।

এমামলাটির তদারকি ও তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিবি) দক্ষিণের উপকমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ। তিনি জানান, ‘গত ২১ এপ্রিল চকবাজার থানার এমামলাটির অভিযোগপত্র চূড়ান্ত করে তদন্ত কর্মকর্তা পরিদর্শক শফিউদ্দিন শেখ স্বরাষ্ট্রমন্ত্রণালয় পাঠিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রণালয় অনুমোদনের পর আদালতে পাঠাবে। আমাদের আর কোনও কাজ বাকি নেই।’ বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে