নিষেধাজ্ঞায় ইলিশ ধরে না বাংলাদেশি জেলেরা, ধরে নিয়ে যায় ভারতীয়রা
নিষিদ্ধ সময় ইলিশ ধরা বন্ধ থাকে । কিন্তু সেসময় ভারতের জেলেরা ট্রলার নিয়ে এখানে এসে মাছ ধরে নিয়ে যায়। এমন অভিযোগ করছেন বাংলাদেশের জেলেরা। কিন্তু সরকার এ ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না।
তারা বলছে, সরকারের এ অভিযান আমরা মানছি। কিন্তু সরকারকেও এদিকে দৃষ্টি রাখতে হবে বন্ধের এই সময়ে যেন ভারতের জেলেরা এখানে এসে মাছ ধরে নিয়ে যেতে না পারে।
এদিকে ইলিশের রেকর্ড উৎপাদনের ধারাবহিকতায় আগামীকাল (বুধবার) থেকে আবারো বন্ধ থাকছে ইলশ ধরা। প্রজননের মৌসুমে এই সিদ্ধান্ত কার্যকর থাকবে আগামী ২২ দিন পর্যন্ত। তাই সব ধরনের প্রস্তুতিও শেষ করেছে প্রশাসন। তবে নিষেধাজ্ঞার এই দিনে সরকারি সহায়তা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন জেলেরা।
আশ্বিনের ভরা পূর্ণিমার আগে ও পরে ধরা ধরা হয় মা ইলিশের প্রজনন মৌসুম। মৎস্য বিজ্ঞানীদের গবেষণার পর ২০১৩ সালের এই সময়টায় ১১ দিন নিষিদ্ধ করা হয় ইলিশ মাছ ধরা।
গেল কয়েক বছরের নিষেধাজ্ঞার ফল মিলেছে এবার। জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে রূপালী মাছ। তাই এবার সময়টাও বাড়িয়ে করা হয়েছে ২২ দিন। যা কার্যকর করা হবে আগামীকাল থেকে।
এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জেলেরাও। তবে কিছু দুঃশ্চিন্তাও পিছু ছাড়ছে না তাদের। তাদের দাবি, ইলিশ ধরায় নিষেধাজ্ঞা সময়ে সরকারের দেয়া সহায়তা অনেক অপ্রতুল। তাই সরকার যেন বিজিএফের চাল বাড়ানোসহ অন্য সুবিধা প্রদান করে।
শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা আবদুস সালাম বলেন, যেহেতু এক সপ্তাহ সময় বৃদ্ধি পেয়েছে, সেহেতু জেলেদের জীবিকার জন্য সরকার স্পেশাল বিজিএফ বরাদ্ধ দিয়েছেন।
অন্যদিকে সরকারি নিষেধাজ্ঞা কার্যকরে সব ধরনের প্রস্তুতি আছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর।
পটুয়াখালী স্টেশন কমান্ডার কোস্টগার্ড দক্ষিণ জোন লে. এম আরিফ হোসেন বলেন, জেলেদের মধ্যে প্রচারণার ব্যবস্থা করা হয়েছে। যাতে করে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সর্বমোট ২২ দিন তারা নদীতে মাছ ধরতে না যায়।
পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, নিষেধাজ্ঞার এই ২২ দিনে কেউ নদীতে মাছ ধরছে এরকম যদি কোনো ধরনের অভিযোগ পাওয়া যায় তাহলে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিবো। এছাড়া হাইওয়েতেও চেকপোস্ট থাকবে।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী থেকে হাইদকান্দি পয়েন্ট, কক্সবাজারের কুতুবদিয়া থেকে গ-ামারা, ভোলার তুজুমুদ্দিন থেকে পশ্চিম আওলিয়া পয়েন্ট, পটুয়াখালীর কলাপাড়া থেকে লতাচাপারীর এই ৫টি অভয় আশ্রমসহ সারা দেশে বন্ধ থাকবে ইলিশ আহরণ।
সূত্র : যমুনা টিভি











