,

বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের সেনা সমাবেশ

1476183231888নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় সেনা সমাবেশ করতে যাচ্ছে মিয়ানমার। গত রোববার সীমান্তবর্তী এক এলাকায় দুর্বৃত্তদের হামলায় ৯ পুলিশসহ ১৪ জনের প্রাণহানির ঘটনায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। মিয়ানমারের সরকারি সূত্র বলছে, ৯ পুলিশ সদস্য হত্যার কারণ অনুসন্ধান ও জড়িতদের ধরতে সরকারের নানা তৎপড়তার মধ্যে সেনা সমাবেশ ঘটাচ্ছে।
বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, ‘সীমান্তে মিয়ানমারের সেনা সমাবেশের ঘটনায় আমরা উদ্বিগ্ন নই। ঘটনাটি দেশটির অভ্যন্তরীণ সমস্যা। সেদিনের হামলায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)-এর বেশ কয়েকজন নিহত হন। এরপরই তারা এ ধরনের পদক্ষেপ নেয়। ঘটনার সঙ্গে বাংলাদেশের কোনও সম্পর্ক নেই। কিন্তু সীমান্তে আমরা সতর্কাবস্থায় রয়েছি।’
গত রোববার ভোরে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে বিজিপি’র তিনটি ছাউনিতে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ছাউনি থেকে বেশকিছু অস্ত্রশস্ত্র লুটে নেয়। হামলায় পুলিশসহ ১৪ জন নিহত হয়। ঘটনাস্থল বাংলাদেশের সীমান্তবর্তী হওয়ায় হামলার পর টেকনাফে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সতর্কাবস্থায় রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। অতর্কিত হামলাটি কে বা কারা চালিয়েছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। ওই রাজ্যের এক কর্মকর্তা বলছেন, ‘হামলাটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) করতে পরে।’ ওই রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে বৌদ্ধদের সহিংসতায় অসংখ্য প্রাণহানি ঘটেছে। বাড়িঘর ছেড়ে পালিয়েছেন হাজার হাজার রোহিঙ্গা মুসলমান। শত বছরের বেশি সময় ধরে বাস করা রোহিঙ্গাদের কোন নাগরিকত্ব দেয়নি মিয়ানমার। মিয়ানমারের দাবি, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিস্তৃর্ণ দুর্গম এলাকায় আরএসও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। গত মে মাসেও টেকনাফের একটি আনসার ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছিল। সে সময় একজনকে হত্যা এবং ১১টি আগ্নেয়াস্ত্র-গুলি লুট হয়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক