,

‘বিদেশিরা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন’

 

নিজস্ব প্রতিবেদক : নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিদেশিরা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অ্যাসোসিয়েশন ফর ল’ রিচার্স অ্যান্ড হিউম্যান রাইটস (অ্যালার্ট) কর্তৃক আয়োজিত নদী ও আমাদের অর্থনীতি বিষয়ক গোল টেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

image-1612

শাজাহান খান বলেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক রক্তের। এদেশ প্রতিষ্ঠার জন্য ভারতের সেনারা রক্ত দিয়েছে। তাই বাংলাদেশ ভারতের সম্পর্ক রক্তের বাঁধনে বাঁধা।

তিনি আরো বলেন, নদী বাঁচাতে যত কঠিন হওয়া দরকার ততটা কঠোর হব। যেসব জায়গায় নদী দখল করে রাখা হয়েছে সেগুলোকে উদ্ধারের কাজ চলমান রয়েছে। নদীতে যে দূষণ হয়েছে তা আগামী ২০২১ সালের মধ্যে স্বাভাবিক-সুস্থ্য অবস্থায় আনা সম্ভব হবে।

আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সংগঠনের মহাসচিব নাসির উদ্দিন সম্রাট প্রমুখ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক