,

রাবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি পরির্বতন

 
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা একদিন পিছিয়েছে। ২৩ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায় ২৪ অক্টোবর থেকে রাবির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। আগে ২৩ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

image-1634

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৪ আক্টোবর সকাল ৯ থেকে ১০ টা পর্যন্ত বি ইউনিট বিজোড় সংখ্যা রোল নম্বরধারীদের ও সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বি ইউনিট জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একই দিন দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ডি ইউনিট বাণিজ্য শাখা এবং দুপুর সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ডি ইউনিট অবাণিজ্য শাখার পরীক্ষা হবে।

২৫ অক্টোবর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সি ইউনিট বিজোড় এবং সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত সি ইউনিট জোড় রোল নম্বরধারীদের ও সকল অবিজ্ঞান রোলধারী শিক্ষার্থীদের পরীক্ষা হবে। আর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এইচ ইউনিট বিজোড় ও দুপুর সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জোড় নম্বরধারীদের শিক্ষার্থীদের পরীক্ষা হবে।

২৬ অক্টোবর সকাল ৯টা থেকে ১০টা এ ইউনিট বিজোড় রোল ও সকাল ১১টা থেকে ১২ টা এ ইউনিট জোড় রোলধারীদের পরীক্ষা হবে। একই দিন দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জি ইউনিট এবং দুপুর সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আই ইউনিটের পরীক্ষা হবে।

এরপর ২৭ অক্টোবর সকাল ৯টা থেকে ১০ টা ই ইউনিট বিজোড় রোল ও সকাল ১১ টা থেকে ১২টা ই ইউনিট জোড় রোলধারীদের পরীক্ষা হবে। একই দিন দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত এফ ইউনিট বিজোড় ও সকল অবিজ্ঞান রোলধারী শিক্ষার্থীদের এবং দুপুর সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এফ ইউনিট জোড় রোল শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়াও ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক