,

‘শুধু এটুকু বলতে পারি, আমি অভব্য কোনো আচরণ করিনি’

নিজস্ব প্রতিবেদক : ঘটনার ভিডিও দেখে বোঝা মুশকিল যে তামিম ইকবাল আসলে কি করেছিলেন। টুইটারে অবশ্য বেন স্টোকস আভাস দিয়েছিলেন, জন বেয়ারস্টোর কাঁধে ধাক্কা দেওয়ার কারণেই তিনি তামিমের ওপর তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন।

fdsf

তামিম অবশ্য বিস্তারিত সেই ব্যাপারে কিছু বলেননি। শুধু জানিয়েছেন, অখেলোয়াড়সুলভ কোনো আচরণ তিনি করেননি। দৈনিক কালের কণ্ঠকে তিনি বলেন, ‘এ নিয়ে আমি কথা বলতে চাই না। ঘটনাস্থলে আমি নিজে ছিলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিও দেখেছি। আমি শুধু এটুকু বলতে পারি, আমি অভব্য কোনো আচরণ করিনি।’

ঘটনার সূত্রপাত গত রোববার। ৩৪ রানে হেরে ম্যাচ শেষ করার পর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তামিমের সাথে ঝামেলায় জড়ান বেন স্টোকস। ম্যাচ শেষে জনি বেয়ারস্টোর কাঁধে কাধ মিলিয়েছিলেন তামিম ইকবাল। বেন স্টোকসের মনে হয়েছিল ইচ্ছা করেই ধাক্কা মারতে গিয়েছিলেন তামিম।

মাঠেই তামিম-স্টোকসের উত্তপ্ত বাক্যবিনিময় চলে। তাদের মধ্যস্ততা করতে এগিয়ে আসেন সাকিব আল হাসান-মঈন আলীরা। বাংলাদেশ ও ইংল্যান্ড দল সোমবারই চলে এসেছে চট্টগ্রাম। সেখানেই আগামী বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

চট্টগ্রামেও চলছে দু’দলের দুই তারকার বিরোধ। চট্টগ্রামের টিম হোটেলে সোমবার ডিনারের পরও ঘটলো অনাকাঙ্খিত এক ঘটনা।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ডিনার সেরে বেরোনোর পথে বাংলাদেশি ক্রিকেটারদের উদ্দেশ্য করে নাকি গালাগাল করেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস, অবধারিতভাবে সে টেবিলে ছিলেন তামিম ইকবাল। বাংলাদেশের টেবিল থেকে পাল্টা জবাব দিতেই ফিরে আসেন ইংলিশ অধিনায়ক। তবে ওইটুকুই, অন্যদের মধ্যস্থতায় এই ঘটনা এর বেশি গড়ায়নি।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক