,

মানিকগঞ্জে নিষিদ্ধ সময়ে ইলিশ ধরতে জেলেরা তৎপর

 
নিজস্ব প্রতিবেদক : শিবালয় উপজেলা ও পার্শ্ববর্তী এলাকার কয়েকশ’ মওসুমী জেলে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে পদ্মা-যমুনায় ইলিশ ধরার প্রস্ততি নিচ্ছে। স্থানীয় মৎস্য অধিদপ্তর মা’ ইলিশ রক্ষায় পর্যাপ্ত প্রস্ততি ও প্রচারনার উদ্যোগ না নেয়ায় এ কর্মসূচির সফলতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, মজুদ, পরিবহন ইত্যাদি নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।

160590_139
খোঁজ নিয়ে জানা গেছে, মা’ ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে দেশের ২৭ জেলার মধ্যে অন্যতম মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুর ও হরিরামপুর উপজেলার পদ্মা-যমুনায় অন্তত ৬০ কিলোমিটার এলাকা রয়েছে। পদ্মা-যমুনার ইলিশ প্রবণ এলাকায় নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার প্রবনতা লক্ষ্য করা যায়।
ইতিপূর্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জেল-জরিমানা ও জাল-নৌকা আটক করে। এ সকল উপজেলা ও পার্শ্ববর্তী এলাকার শ’শ’ মওসুমী জেলে স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইলিশ ধরার প্রস্ততি নিয়েছে। পেশাজীবী জেলেরাও এ ক্ষেত্রে পিছিয়ে নেই। এরা নিষিদ্ধ কারেন্ট জাল, ইঞ্জিন চালিত দ্রুতগামী নৌকা ও অন্যান্য উপকরন সংগ্রহ করছে।
বিশেষ করে স্থানীয় একশ্রেণির জনপ্রতিনিধি ও প্রভাবশালী মৎস্য ব্যবসায়ীদের মদদে দুর্গম চরাঞ্চলের বিভিন্ন পেশার মানুষ অধিক অর্থ লাভের আশায় নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার কাজে নেমে পড়ে বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, গত বছর এ মওসুমে শিবালয় উপজেলার আলোকদিয়ার কাছে যমুনায় ভ্রাম্যমান আদালতের অভিযানকালে এক কিশোর নিখোঁজ হয়।
শিবালয় উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল আলম জানান, প্রকৃত জেলেদের তালিকা প্রস্তত করা হচ্ছে। নিষিদ্ধ সময়ে পেশাজীবীদের তুলনায় মওসুমী জেলেরা কারেন্ট জালের সাহায্যে ইলিশ ধরার চেষ্টা চালায়। ইতিমধ্যে সভা-সমাবেশসহ বাড়তি টহলের ব্যবস্থা নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক