,

‘ইউনেস্কো নিজেদের ভুল বুঝতে পারবে’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে বাংলাদেশ সরকার ইউনেস্কোকে যে জবাব দিয়েছে তাতে ইউনেস্কো আশ্বস্ত হবে এবং তাদের প্রতিবেদনের বিষয়ে ভুল বুঝতে পারবে।মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন।

image-1602

হাছান মাহমুদ বলেন, আগেই বলেছি ইউনেস্কোর প্রতিবেদন বিজ্ঞাননির্ভর নয় এবং আন্দোলনকারীদের দেয়া ভুল তথ্যের দ্বারা প্রভাবিত।তিনি আরও বলেন, লবিং করে ইউনেস্কোর দ্বারা প্রভাবিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আমরা আশা করি বিশ্ব ব্যাংক যেমন লবিংয়ের কারণে প্রভাবিত হয়ে প্রথমে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছে। পরে তাদের ভুল বুঝতে পেরে আবার অর্থায়ন করতে চেয়েছে। তেমনি সরকারের জবাব পেলে ইনেস্কো তাদের ভুল বুঝতে পারবে।

 

রামপাল বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতাকারীদের উদ্দ্যেশে বলেন, রামপালের মানুষ বিদ্যুৎকেন্দ্রের বিরোধীতা করে না, তারা বিদ্যুৎ চায়, আলো চায়, উন্নত হতে চায়। আর আপনারা ঢাকা বসে আন্দোলন করেন কোন কারণে? লং মার্চ নিয়ে দক্ষিণাঞ্চেলে যাবেন? এতে ওই অঞ্চলের মানুষের দ্বারা ধাওয়া খেতে পারেন, তাই সাবধান।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ঢাকা মহানগরের সভাপতি শাহাদাত হোসেন টোয়েলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক হাসিবুর রহমান মানিক।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে