,

মেয়েদের সুযোগ সৃষ্টিতে পিছিয়ে বাংলাদেশ

 

নিজস্ব প্রতিবেদক : মেয়েদের বেড়ে ওঠা, বিকশিত হওয়ার সুযোগ বিচারে বিশ্বের ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১১ নম্বরে। সোমবার সেইভ দ্য চিলড্রেন প্রকাশিত ‘গার্লস অপরচুনিটি ইনডেক্স’এ তথ্য উঠে এসেছে। এই তালিকায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আফগানিস্তান ছাড়া সবচেয়ে বাজে অবস্থানে রয়েছে বাংলাদেশ।

image-1604

‘গার্লস অপরচুনিটি ইনডেক্স’ অনুযায়ী, কন্যাশিশুদের জন্য বর্তমান বিশ্বে সবচেয়ে কঠিন দেশ নাইজার। আর মেয়েদের জন্য সবচেয়ে বেশি সুযোগ তৈরি করতে পেরেছে সুইডেন। সূচকে যুক্তরাজ‌্যের অবস্থান ১৫ ও যুক্তরাষ্ট্র ৩২ নম্বরে।

সেইভ দ্যা চিলড্রেন জানায়, জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের সংগ্রহ করা গত এক বছরের তথ্য উপাত্ত ব্যবহার করে তারা এই প্রতিবেদন তৈরি করেছে। কোনো দেশের কী অবস্থা তা বুঝতে ব্যাবহার করা হয়েছে পাঁচটি সূচক। সেগুলো হল- বাল্যবিয়ে, কিশোরী বয়সে মাতৃত্ব, প্রসূতি মৃত্যু্র হার, পার্লামেন্টে নারীর প্রতিনিধিত্ব এবং নিম্ন মা‌ধ্যমিকে ছাত্রীদের ঝরে পড়ার হার।

সেইভ দ্যা চিলড্রেন মেয়ে শিশুদের সুস্থ-স্বাভাবিকভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে বাল্যবিয়েকে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেছে। তাদের প্রতিবেদন বলছে, বিশ্বে প্রতি সাত সেকেন্ডে একটি মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে ১৫ বছর বয়স হওয়ার আগেই।

সেইভ দ্য চিলড্রেনের সিইও ক্যারোলিন মাইলস নিউজ উইককে বলেন, বাল্যলবিয়ের মধ্য‌ দিয়ে একটি মেয়ের জীবনে অনেকগুলো ক্ষতির সূচনা হয়। জোর করে বিয়ে দেয়া মানে তার স্কুলজীবনের ইতি। অনেক ক্ষেত্রে সে পারিবারিক সহিংসতা, নির্যাতন এমনকি ধর্ষণেরও শিকার হয়। শরীর ও মন তৈরি হওয়ার আগেই তাকে সন্তান ধারণ করতে হয়। তার এবং তার সন্তানের স্বাস্থ্যের জন্য এর ফল হয় মারাত্মক।

তিনি বলেন, ‘কিছুদিন আগেই আমি বাংলাদেশে গিয়েছিলাম। সেখানে ১৮ বছর বয়স হওয়ার আগেই এক-তৃতীয়াংশ মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। অনেক দেশেই এটাকে সামাজিক সংস্কৃতির অংশ হিসেবে দেখা হয়, সরকারি নীতির অংশ হিসেবে নয়; এটা আমাকে দারুণ পীড়িত করে।’

সূচকে সবচেয়ে ভালো অবস্থায় থাকা দেশগুলোর প্রায় সবগুলোই ইউরোপীয় রাষ্ট্র। শীর্ষ ১০টি দেশ হল- ১. সুইডেন, ২. ফিনল‌্যান্ড, ৩. নরওয়ে, ৪. নেদারল‌্যান্ডস, ৫. বেলজিয়াম, ৬. ডেনমার্ক, ৭. স্লোভেনিয়া, ৮. পর্তুগাল, ৯. সুইজারল‌্যান্ড, ১০. ইতালি।

আর সবার পেছনে পড়ে থাকা দেশগুলো সাব সাহারান আফ্রিকার। শেষের দিকের ১০টি দেশ হল- ১৩৫. আইভরি কোস্ট, ১৩৬. নাইজেরিয়া, ১৩৭. গিনি, ১৩৮. মালাওয়ি, ১৩৯. সিয়েরা লিয়ন, ১৪০. সোমালিয়া, ১৪১. মালি, ১৪২. সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, ১৪৩. শাদ, ১৪৪. নাইজার।

প্রতিবেদনে বলা হয়, নাইজারে বাল‌্যবিয়ের হার ৭৬ শতাংশ। আর প্রতি পাঁচজন কিশোরীর মধ‌্যে গড়ে একজন ওই বয়সেই মা হয়।

সার্কভুক্ত দেশগুলোর মধ‌্যে মেয়ে শিশুদের পরিস্থিতি সবচেয়ে ভালো মালদ্বীপে। সূচকে দেশটি রয়েছে ৫০ তম অবস্থানে। এছাড়া শ্রীলঙ্কা তালিকার ৬০, ভুটান ৮০, নেপাল ৮৫, পাকিস্তান ৮৮, ভারত ৯০ এবং আফগানিস্তান ১২১তম অবস্থানে রয়েছে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক