,

ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক আগুনে প্রাণ গেল ৫ জনের

093400dogdhoনিউজ ডেস্ক ; ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জনগাঁও এলাকায় আগুনে পুড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনা এলাকায় পরিবার ও শোকের ছায়া নেমে এসেছে। মৃতরা হলেন কেয়া রানী (৩৫), স্বর্ণা রাণী (২০), নির্লয় (১০)  নাইস (১৫) ও খরেশ চন্দ্র (৫৫)। আজ মঙ্গলবার সকাল ৮ টায় পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে জানা যায়। পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান অগ্নিকাণ্ডে নিহতদের কথা নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামে বৈদ্যুতিক শট-সার্কিট মুহূর্তের মধ্যে গোটা বাড়িতে আগুন ছড়িয়ে যায়। এ সময় ৫ টি ঘরে আগুন ছড়িয়ে পড়লে ঘর থেকে বের হতে পারেনি কেউ। পরবর্তীতে স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে পীরগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তার আগে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়।

অগ্নিদগ্ধদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। পরে রংপুর যাওয়ার পথে আরো তিন জনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক