,

বিদ্যুৎস্পৃষ্টে দুই বোনের মৃত্যু, গুরুতর আহত ৩

093400dogdhoনিউজ ডেস্ক : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেয়া রানী (৩৫) ও স্বর্না রানী (২০) নামে ২ বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হয়েছে একই পরিবারের আরো ৩ জন। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার জনগাঁও গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহত হলেন-পুলিশ সদস্য খরেশ চন্দ্র (৪৫) তার ছেলে নিলয় (১০) ও মেয়ে নাইস (১৫)। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোমরাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিটলার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক রেজওয়ানুল হক বলেন, প্রথমে তাদের এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু দগ্ধদের শরীরের প্রায় শতভাগ ঝলসে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক। তাই তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, ভোরে পুলিশ সদস্য খরেশ চন্দ্রের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন বাড়ির ৫টি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় কেউ ঘর থেকে বের হতে পারেনি। স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে এসে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেয়। তবে ততক্ষণে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে